বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বন্ধুকে খুন! ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুজনকে। হাসনাবাদ (Hasnabad)-এর রোজিপুর (Rojipur) এলাকার ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম সাইদ গাজী। তাঁর বয়স ১৯ বছর। খালের জলে পাওয়া গিয়েছে তাঁর দেহ। পুরানো শত্রুতার জেরে এই কাণ্ড ঘটিয়েছে শেখ মিরাজ ও নাজমুল গাজী। এমনই অভিযোগ উঠেছে। তারা সবাই প্রতিবেশি। রাতে বন্ধুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। হাসনাবাদ থানা এলাকার রোজিপুরের ঘটনা।
মঙ্গলবার গভীর রাতে রোজিপুরের একটি খালের জলে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা জল থেকে দেহ তোলার উদ্যোগ নেন। এবং তাঁরা পুলিশে খবর দেন। পরিবারের তরফ থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে প্রতিবেশী শেখ মিরাজ ও নাজমুল গাজী তাঁদের বাড়িতে এসেছিল। এবং তারপর ওই দু’জন সাইদকে ডেকে নিয়ে যায়। অনেক রাত হলেও সে বাড়িতে না ফেরায় দুশ্চিন্তার মধ্যে পড়েন তাঁর পরিবারের সদস্যরা।
এরপর তাঁরা এবং পাড়া-প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করে দেন। আশপাশের এলাকা খুঁজতে শুরু করেন তাঁরা। তখন প্রতিবেশী ওই দুই যুবকের কাছ জানতে চাওয়া হয়। কারণ তাঁদের সঙ্গেই তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। তাই তাঁদের কাছ থেকে জানতে চাওয়া হয়।
তাঁদের সঙ্গে কথা বলার পর জানা যায়, সুইচ গেট সংলগ্ন খালের জলে পড়ে রয়েছে দেহ। স্থানীয় বাসিন্দারা সেখান থেকে দেহ তোলার উদ্যোগ নেন। কিন্তু ততক্ষণে মৃত্যু হয়েছে সাইদ গাজীর। হাসনাবাদ থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতলে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।
মিরাজ ও নাজমুল ঘটনার পরে পালিয়ে যায়। তবে গ্রামের মানুষজন তখন তাঁদের খুঁজে বের করার কাজে নেমে পড়েন। তাঁরা বেশি দূর যেতে পারেনি। সেখান থেকেই তাঁদের খোঁজ মেলে। হাসনাবাদ থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…