নিউজ

বর্ষবরণের রাতে শহরে কড়া পুলিশি নজর, বাড়তি চেকিং চলবে সমস্ত রাস্তায়

কলকাতা: করোনা পরিস্থিতিতে ৩১ ডিসেম্বর (31st December) ইংরেজি বর্ষশেষের রাতে (New Year Night) কোথাও ভিড় জমানো যাবে না বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। ভিড় এড়িয়ে সংক্রমণ মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি পুলিশ প্রশাসনের অন্দরেও। জমায়েত এড়াতে কী কী ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যেই তৈরি হয়েছে তার ব্লু প্রিন্ট। পুলিশ সূত্র খবর, অন্যান্য বছর বর্ষশেষ তথা বর্ষবরণের রাতে শহর কলকাতায় (Kolkata) যে সমস্ত ব্যবস্থা নেওয়া হয় তা তো থাকছেই, সঙ্গে থাকছে আরও বাড়তি কিছু ব্যবস্থা। বর্ষশেষের রাতে শহরের যে সমস্ত জায়গাগুলি মূলত ভিড় প্রবণ সেই সমস্ত এলাকায় থাকবে কড়া নজরদারি। পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্যও চলবে অভিযান। পুলিশ সূত্রে আরও খবর, ইতিমধ্যেই শুরু হয়েছে নাকা চেকিং। ৩১-এর রাতে নাকা চেকিং চলবে শহরের আরও বিশেষ কিছু পয়েন্টে।
প্রসঙ্গত, এর আগে দুর্গাপুজোর সময়েও ভিড় এড়াতে নির্দিষ্ট নির্দেশ দিয়েছিল আদালত। পুজো মণ্ডপগুলিকে ‘নো এন্ট্রি জোন’ হিসেবে ঘোষণা করার নির্দেশ দেওয়া হয়। সেই মতো ব্যবস্থা নিয়েছিল পুজো কমিটিগুলি। এমনকি কালীপুজো, জগদ্ধাত্রী পুজোর সময়েও লাগু ছিল বিধিনিষেধ। ছটপুজো পালনের ক্ষেত্রেও নির্দিষ্টি নির্দেশ দিয়েছিল আদালত। আর আদালতের নির্দেশ ঠিক ভাবে পালন করা হচ্ছে কি না তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের ওপর। এবার বর্ষবরণের ক্ষেত্রেও নির্দিষ্টি নির্দেশ আদালত। ভিড়ে নিষেধাজ্ঞার পাশাপাশি কোভিড বিধি মেনে চলারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এর আগে ২৫ ডিসেম্বরের ভিড় কপালে চিন্তার ভাঁজ গভীর করেছিল চিকিৎসক ও স্বাস্থ্য কর্তাদের একাংশের। সেক্ষেত্রে আদালতের এই নির্দেশে ভিড় নিয়ন্ত্রিত হবে বলেই আশা তাঁদের। এদিকে শুধু শহর কলকাতা তথা এরাজ্যই নয়, দেশের অন্যান্য জায়গাতেও ৩১ ডিসেম্বর রাতে ভিড় এড়াতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। যেমন মুম্বইতে ৩১ ডিসেম্বর রাতে বর্ষবরণ উপলক্ষে কোনও রকম পার্টি বা জমায়েত করা যাবে না বলে নির্দেশিকা জারি করেছে পুলিশ। একইসঙ্গে সমস্ত নিয়ম মেনে চলতে হবে বলে সাফ নির্দেশ দেওয়া হয়েছে নাইট ক্লাব ও রেস্তোরাঁ গুলিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026