বোলপুরের সভায় তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এর তোলা বিভিন্ন অভিযোগের জবাব দিতে দেখা গেল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে (Dilip Ghosh)। বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের স্বভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের কড়া সমালোচনা করলেন বাংলার পদ্ম শিবিরের সভাপতি। তৃণমূল তাদের অ্যাজেন্ডা অনুসরণ করছে বলে এইদিন দাবি করেন দিলীপ।
এইদিন মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন,”ওরা লক্ষ ও হাজারের মধ্যে পার্থক্য বোঝেনা। আমরা ব্যারাকপুরেও সভা করেছি। সেখানে জমায়েত করেছিলেন লক্ষ মানুষ। আমরা অ্যাজেন্ডা তৈরি করে চলেছি। আর ওরা আমাদের সেই অ্যাজেন্ডা অনুসরণ করছে।” সম্প্রতি বাংলায় দুই দিনের জন্য এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে এসে তিনি মধ্যাহ্নভোজন সেরেছিলেন একজন আদিবাসীর বাড়িতে। সেই বিষয়কে নিয়ে বোলপুরের সভায় গভীর সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়কে তুলে ধরে এইদিন দিলীপ বলেন,”তার দুঃখ যে তাকে কেউ খেতে ডাকেনা। তিনি বাঁকুড়ায় ছিলেন দুই দিন। ভেবেছিলেন খাবার নিমন্ত্রণ পাবেন। কিন্তু কেউ বিশ্বাস করেনি তাকে। বউ চুরির নতুন ট্রেন্ড যদি ওদের বাড়িতেও দেখা যায়, তাই তৃণমূলকে লোকজন বাড়িতে খেতে ডাকেনা।”
এখানেই থামেননি বিজেপির রাজ্য সভাপতি। সভায় তৃণমূল সুপ্রিমো বলেছিলেন,”মানুষ বিজেপির সাথে নেই।” সেই বিষয়কে লক্ষ্য করে এইদিন তুলোধোনা করতে দেখা গেল দিলীপ ঘোষকে। তার বক্তব্য,” মানুষ বিজেপির পাশেই আছে। লক্ষ লক্ষ যুবক বিজেপিতে এসেছেন। এতেই ভয় পেয়ে গিয়েছেন তিনি। সেই জন্যই নন্দীগ্রামের সভা বাতিল করে দিয়েছে। আমরা সভা করবো সেখানে। আপনার ক্ষমতা থাকলে আমাদের সাথে লড়াই করুন। সেখানেই বোঝা যাবে সমাজ কাদের সাথে রয়েছে।” এর সাথেই দিলীপ এইদিন প্রশ্ন তুলেছেন,”কেন আপনি কৃষক সভার আয়োজন করছেন না? কেন দিল্লি যাচ্ছেন না ছবি তুলতে?”
পুর নির্বাচনের ইস্যুতেও এইদিন মমতার দিকে প্রশ্ন ছুঁড়েছেন দিলীপ ঘোষ। তার প্রশ্ন,”যদি মানুষ আপনাদের সাথেই থেকে থাকে তবে কেন নির্বাচন করছেন না? পুর নির্বাচন করুন। আসলে উনি ভয় পেয়েছেন। কেউই ওদের সাথে নেই।” এর সাথে এই দিন বিজেপির রাজ্য সভাপতি অভিযোগ তুলেছেন,”সারা ভারতের কৃষকরা লাভবান হচ্ছেন। কেবল বাংলার কৃষকরাই বঞ্চিত আপনার কারণে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…