নয়াদিল্লি: ডিআরডিও-র মুকুটে নয়া পালক। এবার সেনার জন্য তৈরি করেছে এক বিশেষ কার্বাইন। প্রতি মিনিটে প্রায় ৭০০ রাউন্ড গুলি করতে পারে এই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ডিআরডিও এই কথাটি জানিয়েছে। সেইসঙ্গে তারা জানিয়েছে, সেনাও এই আগ্নেয়াস্ত্র পরীক্ষা করে দেখেছে। এখনএটি ব্যবহারের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ওই প্রতিবেদন মোতাবেক সম্ভবত এটি সিআরপিএফ, বিএসএফ ও রাজ্য পুলিশে সশস্ত্র বিভাগের কাছে এই আগ্নেয়াস্ত্রগুলি দেওয়া হতে পারে। এই আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক ভাবে তৈরি করা হয়েছে। বর্তমানে ব্যবহার করা ৯ এমএম কার্বাইনের জায়গায় এটি প্রতিস্থাপন করা হবে।
উন্নতমানের এক এসএমজি-টির নকশা তৈরি করে ডিআরডিও নিজেই। বন্দুকটি এতোটাই হাল্কা যে এক হাতেও গুলি চালানো যাবে। সেইসঙ্গে গুলি চালানোর সময়ে আগ্নেয়াস্ত্র থেকে কোনও সমস্যা হবে না। সঠিক লক্ষ্যবস্তুতে ঠিকমতো নিশানায় আঘাত হানতে সক্ষম এই কার্বাইন। এই আগ্নেয়াস্ত্রটির গুলি পুণেতে তৈরি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…