রাজ্য

“এক বাপের বেটা হলে ডায়মন্ড হারবার তুলে দেখাক”, শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

একুশে নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান করা নিয়ে শুরু হয়েছে দলবদল এর খেলা। দলবদল ইস্যু নিয়ে বারংবার তৃণমূল শীর্ষ নেতাদের সাথে দ্বন্দ্ব চরমে উঠেছে শুভেন্দুর। বিজেপিতে যোগদান করার পর বেশিরভাগ তৃণমূল নেতা শুভেন্দুর বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে আক্রমণ করেছেন। আবার এরইমধ্যে ডায়মন্ডহারবার সভা থেকেই বিরোধীদের জবাব দিল ও শুভেন্দুকে একহাত নিয়ে মন্তব্য করলেন দাপুটে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আজ অর্থাৎ রবিবার দুপুরে ডায়মন্ড হারবারে জনসভা করছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আজকের জনসভা থেকেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। বিজেপিতে গিয়ে শুভেন্দুর সোনার বাংলা গড়ার লক্ষ্যের কথার বিদ্রুপ করে তিনি বলেছেন, “বাংলার মান সম্মান, কৃষ্টি ও সংস্কৃতিকে যে মোদির কাছে বিক্রি করে দিচ্ছে সে নাকি সোনার বাংলা তৈরি করবে।” এছাড়াও তিনি বলেছেন, “শুভেন্দু বলছে বাংলাকে মোদির হাতে তুলে দিতে হবে। বাংলা বা বঙ্গবাসী কোন বস্তু নাকি যে মোদির হাতে তুলে দিতে হবে?” সেইসাথে শুভেন্দুর উদ্দেশ্যে খোলা চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, “এক বাপের ব্যাটা হলে ডায়মন্ড হারবারটা মোদীর হাতে তুলে দেখাক।”

এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে “উপসর্গহীন বেইমান” বলে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, “শুভেন্দু কিছুদিন আগে বলছিল ২১ বছরের তৃণমূলে থাকার জন্য তিনি নাকি লজ্জিত। এদিকে ২১ বছর ধরে তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূল মন্ত্রী বিধায়ক হয়ে সব সুবিধা নিয়েছেন তিনি। তখন লজ্জা কোথায় গিয়েছিল?” এর সাথে তিনি বলেছেন, “এখনো তো বাবা ভাইদের সাথে একই বাড়িতে থাকেন। ওরা তো তৃণমূল করে। বাড়িতে থাকতে তাহলে লজ্জা করছে না?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026