পলিটিক্স

তাহলে কি তৃণমূলে যোগ দিচ্ছেন বাবুল? জানুন কি বললেন বিজেপি নেতা

কিছুদিন আগেই নেট পাড়ায় হঠাৎ করে একটি খবর ছড়িয়ে ছিল যে, বিজেপি সংসদ বাবুল সুপ্রিয় নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। আপাতত বঙ্গ রাজনীতিতে সবথেকে বড় খবর ছিল বাবুল সুপ্রিয় নাকি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে চলেছেন। এবার সেই খবরের সম্পূর্ণ সত্যতা যাচাই করতে মাঠে নামলেন স্বয়ং বাবুল। বাবুল এদিন সকলের সম্মুখে এই পোস্ট সম্পূর্ণরূপে ভুয়া এবং তা নাকি তৃণমূলের কাজ বলে অভিযোগ জানিয়েছেন। একটি ফেসবুক পোস্টে তিনি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন, এই সমস্ত খবর সম্পূর্ণরূপে ভুয়ো এবং তিনি এখনো বিজেপিতে রয়েছেন। তবে এই খবর ঘিরে শোরগোল পড়েছে বঙ্গ রাজনীতিতে।

ভাইরাল হওয়া এই পোস্টে দেখা যাচ্ছে, এখানে একটি জনপ্রিয় বাংলা সংবাদ মাধ্যমের টেলিকাস্ট এর একটি স্ক্রিনশট রয়েছে। এমনকি একটি ব্রেকিং নিউজে দাবি করা হয়েছিল, বিজেপি সাংসদ নাকি তৃণমূলে যোগ দিচ্ছেন। এখানে লেখা,” তৃণমূলে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গের বিজেপি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।” এই খবরের পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। এই মুহূর্তে প্রতিটি রাজনৈতিক দলে ভাঙ্গা গড়ার খেলা চলছে। তাই এই পরিস্থিতিতে বাবুল সুপ্রিয়র দলবদল এর ভাবনা বেশ কিছুটা জোরালো হয় রাজ্য রাজনীতিতে।

জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করা নিয়ে এই জল্পনা শুরু হয়। জানা গিয়েছিল, যদি জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যোগদান করেন তাহলে বাবুল সুপ্রিয় দল ছাড়বেন। বাবুল বলেছিলেন, জিতেন্দ্রকে যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে তিনি সরাসরি বিরোধিতা করবেন। তিনি দলের নেতাদের বোঝাবেন যাতে জিতেন্দ্রকে দলে না নেওয়া হয়। সেই সময় রাজনৈতিক মহলের একাংশ মনে করেছিলেন, যদি জিতেন্দ্র কে বিজেপি নিজের দলে গ্রহণ করে তাহলে বাবুল সুপ্রিয় দল ছাড়বেন। সেই সময় নতুন সমীকরণ গড়তে শুরু করেছিলেন রাজনৈতিক মহলের সকলেই। পরবর্তীকালে সেই খবর সম্পূর্ণরূপে ভুল হিসেবে প্রমাণিত হয়।

তবে তারপরে, এই পোস্ট ভাইরাল হতে বাবুল সুপ্রিয়র কাছে দিনভর ফোন আসতে শুরু করে। অবশেষে, এই ভুল ভাঙাতে বাবুল সুপ্রিয়কে নিজে মাঠে নামতে হলো। আসানসোলের বিজেপি সাংসদ ফেসবুক ওয়ালে লিখে জানালেন,” আর শুনে রাখ, কঠিন শব্দে বলার জন্য মার্জনা করো, কিন্তু সত্যি হলো #TMC দলটাকে আমি মনেপ্রাণে ঘৃণা করি!! রাজনীতি ছেড়ে দেবো, কিন্তু টিভিতে এই হেডিং কখনো হতে দেব না!! ২০২১ বিধানসভা নির্বাচনে বাংলার মানুষের সাহায্যে এই #TMছিঃ সরকারকে দুর আরব সাগরে না ফেলা অবধি খোলা হাওয়ায় নিশ্বাস নিতে পারবোনা।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026