Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: উল্টোভাবে বসেই বাইক চালাচ্ছেন এক ব্যক্তি! দেখে চোখ কপালে সকলের

Updated :  Monday, January 10, 2022 9:00 AM

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রতিদিন প্রতিনিয়ত একাধিক ভিডিও ভাইরাল হতে দেখি। ভাইরাল হওয়া সমস্ত পোস্ট আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না। তার মধ্যেই এমন কিছু ভিডিও আমাদের চোখে পরে, যা সত্যিই অবাক করে দেয় সকলকে। সম্প্রতি তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যে ভিডিওতে দেখা যাচ্ছে এক বয়স্ক ব্যক্তি উল্টো মুখ করে বসে চালাচ্ছেন বাইক, যা দেখে রীতিমতো চমকে গিয়েছিলেন নেটিজেনদের একাংশ।

সোশ্যাল মিডিয়ার পাতায় সম্প্রতি যে ভিডিওটি ভাইরাল হতে দেখা গিয়েছে, সেখানে দেখা যাচ্ছে এক বয়স্ক ভদ্রলোক প্রকাশ্য রাস্তায় বাইকের মাধ্যমে স্টান্ট দেখাচ্ছেন। রীতিমতো দুঃসাহসিক স্টান্ট দেখিয়েছেন তিনি। স্বাভাবিকভাবে বাইক যেদিকে চলে, সেইদিকেই মুখ করে চালানো হয়। কিন্তু এই বয়স্ক ভদ্রলোককে উল্টো মুখ করে বসে উল্টো হাতেই বাইক চালাতে দেখা গেল। হাসিমুখেই খুব সাবলীল ও স্বাভাবিকভাবেই তিনি চালাচ্ছিলেন বাইকটি। আর সেই দৃশ্য ক্যামেরাবন্দি করে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা এই মুহূর্তে ভাইরাল। তার এমন দুঃসাহসিক কান্ড দেখে নেটিজেনদের একাংশ রীতিমত ভয় পেয়েছেন।

ভিডিওটি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ঐ বৃদ্ধ ভদ্রলোকের পাশাপাশি আরও এক বৃদ্ধ ভদ্রলোক রীতিমতো দাঁড়িয়ে পড়ে চালাচ্ছিলেন বাইক। তাদের দেখে এইটুকু স্পষ্ট হয়েছে যে তারা রীতিমতো অভ্যস্ত এই ধরনের স্টান্ট দেখাতে। এমন ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার হলে তা ভাইরাল হবে, সেটাই স্বাভাবিক। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ হয়েছে লক্ষাধিক। তাদের এমন দুঃসাহসীক স্টান্ট করার ক্ষমতা দেখে অনেকেই প্রশংসায় ভরিয়েছেন তাদের। সম্প্রতি ‘সময় বার্তা’ নামের টুইটার হ্যান্ডেল থেকে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। উল্লেখ্য, এমন ধরনের ভিডিও এর আগেও বহুবার ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তবে বলাই বাহুল্য, এই দুই বয়স্ক ভদ্রলোকের সাহস দেখে রীতিমত অবাক হয়েছেন নেটিজেনদের অধিকাংশ।