নিউজ

আমি মুখ্যমন্ত্রী হতে চাই আবেদন জানিয় প্রধানমন্ত্রীকে চিঠি ট্যাক্সিচালকের

কলকাতা: একজন চা-ওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী (Prime Minister) হয়েছেন, তাহলে একজন ট্যাক্সিচালক (Taxi Driver) কেন কোনও মুখ্যমন্ত্রী (Chief Minister) হতে পারে না? এমনটা এবারের বাংলা নির্বাচনে (Westbengal Election) হলে মদন হয় না বলুন? এমন ইচ্ছা নিয়েই আগামী বিধানসভা নির্বাচনে নিজেকে বিজেপির প্রার্থী করার আবেদন জানিয়ে এক ট্যাক্সিচালক খোদ চিঠি লিখলেন প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah) থেকে শুরু করে বিজেপির (BJP) সর্বভারতীয় নেতৃত্বকে।

উত্তম মালি, তিমি পেশায় একজন ট্যাক্সিচালক। বাড়ি কলকাতার জোড়াসাঁকো এলাকায়। নিজের ও পরিবারের পেটের জ্বালা  ঘোঁচাতে সকাল থেকে নিজের হলুদ ট্যাক্সি নিয়ে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য  বেরিয়ে পড়েন তিনি। সকাল থেকে রাত পর্যন্ত পথে  নানান অভিজ্ঞতার সম্মুখীন হন  উত্তম মালি। শুধুমাত্র ট্যাক্সিচালকদের বিভিন্ন হেনস্তার মুখে পড়তে হচ্ছে হামেশাই তা নয়, উত্তমবাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত মানুষজন আজ চরম অবহেলিত। অত্যাচারিত। হাতে কাজ নেই। পেটে ভাত নেই। দুর্নীতি, স্বজনপোষণ থেকে অনুন্নয়ন, বেকারত্ব। বাংলা আজ ক্রমশ গোটা ভারতের মানচিত্রে আরও পিছনের সারিতে চলে যাচ্ছে, মনে করেন তিনি৷ তাই রাজ্য বদলের  ভাবনা নিয়েই তার ভোটে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ। তা
র ইচ্ছে মুখ্যমন্ত্রী হয়ে বাংলার উন্নয়ন ঘটানো। তাই চিঠি লিখে বসলেন প্রধানমন্ত্রীকে।

উত্তমবাবু একজন কট্টর বিজেপি সমর্থক। জোড়াসাঁকো এলাকায় বাবা-মা দুই সন্তান স্ত্রীকে নিয়ে তার পরিবার। রাজনীতিতেও তার তুমুল আগ্রহ রয়েছে। তইনি এ প্রসঙ্গে বলেনক,’ প্রতিদিন যেভাবে রাজনৈতিক হিংসা, তৃণমূলের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন, তা থেকে মুক্তি দিতেই আমি মানুষের সেবা করতে চাই। আর সে কারণেই প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ সহ অন্যান্য রাজ্য তথা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ইতিমধ্যেই দরবার করেছি। প্রত্যেকের ইমেল আইডিতে আমাকে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী করার আবেদন জআনিয়েছি।’ এখন দেখার বিষয় এটাই যে, বিজেপির শীর্ষ নেতৃত্ব তার এই আবেদনেফ মেনে নেয় কিনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026