নিউজ

নির্বাচনকে ঘিরে চলছে হিংসার রাজনীতি, একইদিনে জোরা খুন রাজ্যে

বর্ধমান, উত্তর দিনাজপুর: হিংসা আর জবরদখলের রাজনীতি (Popitics)! একদিনে প্রকাশ্যে আসা জোড়া খুনের ঘটনার সাক্ষী থাকছে রাজ্য। দুই ঘটনাতেই স্বাভাবিকভাবেই অভিযোগ উঠছে দুই পৃথক দলের বিরুদ্ধে। রাজ্যে নির্বাচন (State Election) আসতে দেরি আছে এখনও কয়েক মাস। এমনকি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হয়নি এখনও। তারমধ্যেই রাজনীতির অলিন্দে শুরু হয়ে গেছে জোর অদলবদল। ভোট আসতেই মানুষ মিলিয়ে নিচ্ছেন পুরনো হিসেব নিকেশ। উঠে আসছে পুরনো রাগ। এসবের মধ্যেই আজ, সোমবার (Monday) রাজ্যে দুই জায়গায় খুনের খবর উঠে এসেছে দুই পৃথক দলের কর্মীর। গতকাল, রবিবার (Sunday) রাতে বর্ধমানে (Burdwan) ক্লাবের দখল নিয়ে বিবাদের জের গড়িয় পড়ে খুন পর্যন্ত। পিকনিকের মধ্যেই অন্য এক গোষ্ঠী ক্লাবের দখল নিতে চাইলে বিবাদ বাঁধে। ঘটনায় খুন হন তৃণমূল কর্মী (TMC Leader) তথা ক্লাবেরই প্রাক্তন সম্পাদক মহম্মদ আকবর (Mohammad Akbar) ওরফে কালোকে। আহত হয়েছেন আরও ৫ জন।

সূত্রের খবর, ‘জোনাকি সঙ্ঘ’ এর অধিগ্রহণ নিয়ে বিবাদের ফল। দীঘা ভ্রমণের জন্য ফ্লেক্স টাঙিয়ে প্রচার চালাচ্ছিল আকবরেরা। তাতে বাধা দিতেই মুন্না নামক একজনের অনুগামীরা এসে হামলা চালায়। মুন্ননা এই মুহুর্তে বিজেপির বলে দাবী করছেন সেখনকার মানুষ। যদিও বিজেপি এই ঘটনায় ন্নিজেদের জড়িত থাকার অভিযোগ সম্পুর্ণ নস্যাৎ করেছে। কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি মুন্নার তরফে।

একইদিনে আরও একটি খুনের ঘটনার সাক্ষী রাজ্য। সিপিএম কর্মী খুনে এবার অভিযোগের তীর তৃণমূলের দিকে। উত্তর দিনাজপুরের ডালখোলা এরিয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। সূত্রের খিবর রবিরার রাতে রফিক আলম নামের ওই ব্যক্তিকে বাড়ি থেকে দেকে নিয়ে যাওয়া হয়। তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। সোমবার সকালে ঝোপের ধারে পয়ায়া যায় লাশ। দেহ শনাক্ত করে স্থানীয়রাই। মৃতের দেহে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনায় অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকে। সিপিএমের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অপূর্ব পালের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তাঁর দাবি, রফিককে যারা খুন করেছে অবিলম্বে তাঁদের গ্রেপ্তার করতে হবে। অন্যদিকে তৃণমূলের তরফের বয়ানে জানানো হয়েছে এই ঘটনায় কোন হাত নেই তাঁদের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026