খেলা

যুবরাজের বিরুদ্ধে এফআই দায়ের, কিন্তু কেন?

মুম্বই: যুবরাজ সিং-এর (Yubraj Singh) বিরুদ্ধে দায়ের এফআইআর! গত বছরের জাত-পাত নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরেই FIR করা হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং গত বছর ভারতীয় ওপেনার রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে একটি ইনস্টাগ্রাম (Instagram) লাইভ সেশনে হাজির হয়েছিলেন। সেখানেই তাঁর একটি মন্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক।

অভিযোগ, অন্যান্য ক্রিকেটারকে নিয়ে মশকরা করতে গিয়ে দলিতদের অসম্মান করে বসেন তিনি। জাত-পাত নিয়ে করা মন্তব্যের  জেরে কড়া সমালোচনার মুখেও পড়তে হয়েছিল তাঁকে। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।

তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, “আমি কখনওই জাত-পাত, বর্ণ কিংবা লিঙ্গের ভেদাভেদে বিশ্বাসী নই। আমি প্রতিটি মানুষকে সমানভাবেই দেখি ও তাঁদের হিতে কাজ করার চেষ্টা করি। নিঃস্বার্থে একে অপরের পাশে দাঁড়ানোই জীবন।”

যদিও হরিয়ানা বাসিন্দাদের একাংশ যুবরাজের নিঃশর্ত ক্ষমার পরও গোটা বিষয়টি নিয়ে রাগ পুশে রেখেছিলেন। তারই প্রমাণ মিলল এবার। সেই ঘটনার প্রায় আট মাস পর দায়ের হল এফআইআর।

হরিয়ানার হিসারের এক আইনজীবী যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন।হাঁসি থানায় এই  তারকার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ১৫৩এ, ২৯৫, ৫০৫ ধারায় মামলা রুজু হয়েছে।পাশাপাশি তফসিলি জাতি ও উপজাতি আইনের ৩  ধারাতেও কেস দায়ের করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বড় বদল শিক্ষাক্ষেত্রে! ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে নতুন জল্পনা পশ্চিমবঙ্গে

শ্চিমবঙ্গের শিক্ষা ক্ষেত্রে নতুন পরিকল্পনা ও প্রকল্প নিয়ে প্রায়ই আলোচনা হয়। সম্প্রতি সমন্বিত স্কুল উন্নয়ন…

May 23, 2026

সমুদ্র ভ্রমণ এখন হাতের মুঠোয়! কৃষ্ণনগর–দীঘা বাস পরিষেবা নিয়ে বড় আপডেট

দীঘা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্রতীরবর্তী পর্যটন কেন্দ্র। নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে দীঘায় যাতায়াতের জন্য বাস…

May 23, 2026

স্কুলেই হবে আধার কার্ড আপডেট, ছাত্রছাত্রীদের জন্য বড় সুবিধা আনছে নতুন উদ্যোগ

ছাত্রছাত্রীদের জন্য বড় প্রশাসনিক সুবিধা আনতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এবার স্কুলেই আধার কার্ড আপডেটের…

May 22, 2026

শিয়ালদহ-লালগোলা রুটে বাড়ছে একগুচ্ছ লোকাল ট্রেন, যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর

পূর্ব রেলের যাত্রীদের জন্য সুখবর। শিয়ালদহ-লালগোলা রুটে আরও বেশ কয়েকটি লোকাল ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া…

May 22, 2026

অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে শুরু যাচাই প্রক্রিয়া, উপভোক্তাদের জন্য বড় আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের নতুন জনকল্যাণমূলক প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার চালুর আগে প্রশাসনিক প্রস্তুতি আরও জোরদার করা হচ্ছে।…

May 22, 2026

পোস্ট অফিসের এই স্কিমে ২ লক্ষ জমা দিয়ে আয় করুন ৪৭ হাজার! বিনিয়োগে বড় সুযোগ

নিরাপদ বিনিয়োগের কথা উঠলেই অনেকের প্রথম পছন্দ পোস্ট অফিসের সঞ্চয় প্রকল্প। ঝুঁকিমুক্ত ও সরকার-সমর্থিত হওয়ায়…

May 22, 2026