রাজ্য

“রাজ্যের হাসপাতাল বিশ্বমানের পরিষেবা দেয়”, মাতৃ মা উদ্বোধন করতে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

একুশে নির্বাচনের আগে আজ সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় চিত্তরঞ্জন সেবা সদন হাসপাতালে উপস্থিত হয়েছিলেন। তিনি সেখানে ১০০ শয্যা বিশিষ্ট একটি মাদার এন্ড চাইল্ড হাবের উদ্বোধন করেন। তিনি এই প্রকল্পের নাম দিয়েছেন মাতৃ মা। এখানে প্রসূতি ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নতমানের চিকিৎসা পরিষেবা গড়ে তোলা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে চিত্তরঞ্জন এর পরের প্রত্যেকটি সরকারি হাসপাতালে মাদার এন্ড চাইল্ড হাব তৈরি করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ সোমবার সকাল ১১ টা নাগাদ চিত্তরঞ্জন সেবা সদন এর মাদার এন্ড চাইল্ড এর উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, “সরস্বতী পুজোর ঠিক আগের দিন চালু হলো মাতৃ মা। এই নিয়ে গোটা বাংলায় মোট ১৭ টি মাতৃ মা তৈরি করা হয়েছে। এছাড়া ৩০৩ টি এসএনসিইউ তৈরি করা হয়েছে। সেখানে অসুস্থ সদ্যোজাতদের ২৮ দিন বয়স পর্যন্ত উন্নত মানের চিকিৎসা করা হয়।” এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছে যে, “রাজ্যে স্বাস্থ্যখাতে ঢেলে খরচ করার চেষ্টা করছে নবান্ন। আগের তুলনায় রাজ্যে হাসপাতালে মান অনেক উন্নত হয়েছে। কিছুদিনের মধ্যেই ৪৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। এছাড়া রাজ্যের যেকোনো সরকারি হাসপাতালে গেলে কোনভাবেই মনে হবে না যে কোন খারাপ জায়গায় এসেছি, মনে হবে বিশ্বমানের কোন সেরা হাসপাতালে দাঁড়িয়ে আছি।”

প্রসঙ্গত উল্লেখ্য, চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা হাব তৈরি করতে মোট ২৪ কোটি ৯ লাখ টাকা খরচ হয়েছে। এতে রয়েছে ১০০ শয্যার প্রসূতি বিভাগ। সেখানে অত্যাধুনিক অপারেশন থিয়েটার থেকে শুরু করে নবজাতকদের জন্য ইনটেনসিভ কেয়ার ইউনিট আছে। এছাড়াও অসুস্থ নবজাতকদের জন্য বিশ্বমানের উন্নত হাইব্রিড ইনটেনসিভ কেয়ার ইউনিট বানানো হয়েছে। আজ চিত্তরঞ্জনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি হাসপাতাল ভিত্তিক ক্যান্সার রেজিস্ট্রি অ্যাপ্লিকেশন এবং হোমিওপ্যাথিক ডি এন দে মেডিকেল কলেজ ও হাসপাতালের নতুন সংস্কার ও নবনির্মাণ উদ্বোধন করেছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026