Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Viral: ‘টিপ টিপ বর্ষা পানি’ হলুদ শাড়িতে নাচ এক যুবতীর, শেয়ার হতেই ভাইরাল ভিডিও

Updated :  Sunday, May 29, 2022 11:12 PM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক যুবতি একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। এই সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে যে উপার্জনের অন্যতম মাধ্যম, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে ভিডিওটি চর্চার আলোয় উঠে এসেছে সেটি ১১ দিন আগে ‘রাজ মিউজিক স্টুডিও’ নামের ইউটিউব চ্যানেলের তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। যার ভিউজ বর্তমানে ৩ লাখের কাছাকাছি। এই ভিডিওতে সোনালী নামের এক যুবতীকে হলুদ শাড়িতে ও লাল ব্যাকলেস, স্লিভলেস ব্লাউজে ‘টিপ টিপ বর্ষা পানি’র সাথে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। যথেষ্ট লাস্যময়ী অবতারে এই গানের সাথে নৃত্য পরিবেশনায় দেখা গিয়েছে তাকে। খোলা চুলে, কোন একটি স্টুডিওতে এই নাচের ভিডিওটি শুট করেছেন তিনি। এই মুহূর্তে তার নাচের প্রশংসা করেছেন নেটনাগরিকদের একাংশও। দেখে নিন সেই ভিডিও।