Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা সন্দেহ : বিমানবন্দর থেকে সরাসরি বেলেঘাটা আইডিতে ভর্তি এক যুবককে

Updated :  Monday, March 16, 2020 1:26 PM

করোনা সন্দেহে বেলেঘাটা আইডি তে ভর্তি রয়েছেন ১২ জন। আজ ভর্তি হয়েছেন একজন। এই মুহূর্তে বেলেঘাটা আইডি তে ভর্তি থাকা ১২ জনের মধ্যে একজন বেনিয়াপুকুর এর বাসিন্দা এক মহিলার নমুনা নাইস এরে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। করোনা সন্দেহে বেলেঘাটা আইডি তে ভর্তি একজনের সমস্যা রয়েছে হৃদযন্ত্রের, যে কারণে তাকে স্থানান্তরিত করতে হয়েছে।

করোনার সংক্রমণ সন্দেহে তাইল্যান্ড ফেরত এক তরুণকে আইডি তে ভর্তি করা হয়েছে। ১৯ বছর বয়সী ওই তরুণ আজকে সকালেই কলকাতা বিমানবন্দরের নামেন, সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাকে সরাসরি কলকাতা বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে। ওই তরুণ কলকাতায় ফিরেছে তাইল্যান্ড থেকে।বেলেঘাটা আইডি তে তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

আরও পড়ুন : ইউরোপে ভয়াবহ আকার নিচ্ছে করোনা, ইতালিতে একদিনে মৃত ৩৬৮ জন

মুখ্যমন্ত্রীর নির্দেশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।গোটা বিশ্বেই বিভিন্ন সর্তকতা অবলম্বন করা হচ্ছে করানোর হাত থেকে বাঁচার জন্য। তবু করোনার গ্রাস থেকে পাওয়া যাচ্ছে না নিস্তার। ক্রমশ বেড়ে চলেছে আক্রান্তের পাশাপাশি মৃতের সংখ্যা।