Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

(VIDEO) হলুদ শাড়িতে আঁচল উড়িয়ে পর্দার রবিনা ট্যান্ডনকে টেক্কা দিলেন এক যুবতী, লোকেরা দেখার জন্য পাগল

Updated :  Thursday, August 17, 2023 11:30 AM

আজকের সময় দাঁড়িয়ে বর্তমান প্রজন্মের কাছে সোশ্যাল মিডিয়া অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিনোদন মাধ্যম হয়ে উঠেছে। ছোট থেকে বড় প্রায় সকলের কাছেই সোশ্যাল মিডিয়া, তাদের অবসরের সঙ্গী হয়ে উঠেছে। এই সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সাধারণের একাংশ একসাথে একেবারে পৌঁছে যেতে চান বহু মানুষের মাঝে। নিজের প্রতিভাকে প্রকাশ করতে চান এই সোশ্যাল মিডিয়ার সূত্র ধরেই। আর সেক্ষেত্রে বেশিরভাগকেই নিরাশ করে না এই নেটদুনিয়া। এই মুহূর্তে এই নিবন্ধের সূত্র ধরে তেমনি আরো এক যুবতীর প্রতিভার কথা প্রকাশ পেয়েছে। নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়েই এই মুহূর্তে একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন তিনি।

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ার পাতায় কোন কিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। যদি কোন ঝলক নেটজনতার একাংশের দৃষ্টি আকর্ষণ করে তাদের ধরে রাখতে পারে তাহলে, সেই ঝলক এক বা একাধিকবার ভাইরাল হতে বাধ্য। বেশিরভাগ ক্ষেত্রেই বিভিন্ন ধরনের ঝলক ভাইরাল হয়। কিছু অবাক করে, আবার কিছু হাসায়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই নেটজনতার একাংশ নিজেদের প্রতিভাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই প্রকাশ করতে আগ্রহী থাকেন। অবশ্য তার একাধিক উদাহরণ সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই মিলবে।

এই মুহূর্তে যে যুবতী নিজের নাচের ঝলকের সূত্র ধরে নেটজনতার একাংশের মাঝে ভাইরাল হয়েছেন, তার নাম এঞ্জেল রাই। এদিন তিনি হলুদ শিফন শাড়িতেই মেঘলা ওয়েদারে ক্যামেরার সামনে হাজির হয়েছিলেন আঁচল উড়িয়েই। বলিউডের অন্যতম ব্লকবাস্টার হিট ছবি ‘মহড়া’র জনপ্রিয় গান ‘টিপ টিপ বর্ষা পানি’র তালেই তাল মিলিয়ে রীতিমতো বোল্ডনেসের দিক দিয়ে টেক্কা দিয়েছেন পর্দার রবিনা ট্যান্ডনকে। তিনি যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলে স্পষ্ট হবে। আপাতত বলাই বাহুল্য, নিজের এই সাম্প্রতিক ঝলকের সূত্র ধরেই নিজের অনুরাগীদের একাংশের দৃষ্টি আকর্ষণ করেছেন রাই।