রাজ্য

‘পরিবার তন্ত্র’ এবং ‘দুর্নীতি নিয়ে কুলতলির সভা থেকে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের

ভোটের ময়দানে একের পর এক বাক্যযুদ্ধ হতে দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) মাঝে। রবিবার কুলতলির সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম নিয়ে সরাসরি আক্রমণ করলেন শাসক শিবিরের যুব নেতা। এই দিন অধিকারী পুত্রের নাম নিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”ঘুষখোর শুভেন্দু অধিকারী, তোর ক্ষমতা থাকলে আমার নামে মামলা করে দেখা।” দুর্নীতি এবং পরিবারতন্ত্র। এই দুই দিয়ে বহুবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধী পক্ষ। আজ তথা রবিবার এই দুই বিষয়েই কুলতলির সভামঞ্চ থেকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন শাসক শিবিরের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার শুধু শুভেন্দুর নাম নিয়েই না, দিলীপ ঘোষকে ‘ঘুষখোর’ ও অমিত শাহকে ‘বহিরাগত’ বলেও নিশানা করেছেন শাসক শিবিরের যুব নেতা।

এইইন কুলতলির সভা থেকে সরাসরি কেন্দ্রকে চ্যালেঞ্জ করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য,”বারবার যে পরিবারতন্ত্র নিয়ে বলা হয়, আমি চ্যালেঞ্জ করছি কেন্দ্র সংসদে বিল আনুক। প্রতি পরিবার থেকে একজন রাজনীতিতে আসুক। আমি তাতে প্রথম ভোট দেব এবং তারপরেই রাজনীতি ছেড়ে দেব। কেবল মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন আমাদের পরিবার থেকে।”

মেদিনীপুরে শাহের সভায় বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। যোগদানের পরে শুভেন্দু স্লোগান তুলেছিলেন,’তোলাবাজ ভাইপো হঠাও’। এরপর খেজুরির সভা থেকে শুভেন্দু রীতিমতো নাম করে বলেন, ‘তোলাবাজ ভাইপো অভিষেক হঠাও।’ এরপরেই আইনি পদক্ষেপ করেন অভিষেক। শুভেন্দু অধিকারীকে আইনি নোটিস পাঠান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩৬ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে উপযুক্ত আইনি পদক্ষেপ করবেন বলে আইনজীবীর মাধ্যমে হুঁশিয়ারিও দেন অভিষেক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026