রাজ্য

মমতা বন্দ্যোপাধ্যায়-ই অনুপ্রেরণা, তৃণমূলে যোগ দিলেন পিয়া এবং কৌশানি

প্রথমে অভিনেতা সৌরভ, আর তারপরে শাসক শিবিরে যোগ দিলেন ‘ইমপা’ এর সভাপতি পিয়া সেনগুপ্ত(Piya Sengupta) এবং অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। রবিবার তথা আজ তৃণমূল ভবনের রাজ্যের পর্যটনমন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) এবং দলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন তারা। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) আমাদের অনুপ্রেরণা, তার সৈনিক হয়ে কাজ করতে চাই, তৃণমূলে যোগ দিয়ে এমনটাই বললেন পিয়া এবং কৌশানি। তাদের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্তুতি ও শোনা গেল।

রবিবার তথা আজ তৃণমূলে যোগ দিয়ে পিয়া বলেন,”আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে। ছোট থেকেই আমি তার আদর্শে অনুপ্রাণিত।। আমার বাবা অভিনেতা সুখেন দাস দিদিকে ভীষণ স্নেহ করতেন, সম্মান করতেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই সময় থেকে তার সমস্ত কর্মযোগ্য দেখে বড় হয়েছি। তাকে মানুষের পাশে থেকতে দেখেছি। তৃতীয়বারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই। অঙ্গীকার করছি আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়া লড়াই করব। শনিবার তথা গতকাল সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে অপমানের তীব্র নিন্দা জানাচ্ছি। আরও একটা কথা বলতে চাই। অনেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কথা বলেন। আমি বলব, যারা কাজ করেন, তাঁদেরই সমালোচিত হতে হয়। বিরোধিরা বুঝিয়ে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছেন।”

অন্যদিকে শাসক শিবিরে যোগদানের পরে অভিনেত্রী কৌশানির মুখে উঠে আসতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের স্তুতি। তার কথায়,”আমার পেশায় অনেকেই হয়ত আমাকে দেখে অনুপ্রাণিত হন। আমি জানি ঘরে ঘরে অনেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমি চাই আমাকে দেখে আরও তরুণ-তরূণীরা অনুপ্রাণিত হোক, এগিয়ে আসুক, দলে যোগ দিক। দিদি ২৪ ঘণ্টা ভাবেন মানুষের কল্যাণের কথা। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে দ্বিতীয়ভার ভাবেন না। শুধু আমি নয় আমার পরিবারের সকলেই ওনাকে আদর্শ মানি। চারিদিকে টালমাটাল পরিবেশ। অনেকেকই প্রশ্ন রাজ্যে কোন দল সরকারে আসবে? আর তাই আমার মনে হয় সঠিক সময় এই সিদ্ধান্ত নিয়েছি। কারণ, যে দলকে আদর্শ মানি, যিনি আমার অনুপ্রেরণা, তাঁর কাণ্ডারি হওয়াটা আমার সৌভাগ্য।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026