রাজ্য

দিলীপকে দল থেকে বহিষ্কার করার জন্য মোদি-শাহকে হাতজোড় করে অনুরোধ অভিষেকের

একুশে বিধানসভা নির্বাচনের রক্তাক্ত চতুর্থ দফা নির্বাচন নিয়ে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। আসলে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজনের মৃত্যু হওয়ায় সেই ইস্যু নিয়ে চরম চাপানউতোর চলছে। একদিকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনাকে গণহত্যা বলে আখ্যা দিয়েছে, আবার অন্যদিকে বিজেপি ও নির্বাচন কমিশন দাবি করেছে যে কেন্দ্রীয় বাহিনী তাদের আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি বিতর্কিত মন্তব্য করে ফের খবরের শিরোনামে এসেছেন।

আসলে শীতলকুচি ঘটনায় যখন বঙ্গ রাজনীতি সরগরম হয়ে রয়েছে ঠিক তখন জনসভায় উপস্থিত থেকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আগামী ১৭ তারিখ সকালে লাইনে দাঁড়িয়ে ভোট দিন। বুথে কেন্দ্র বাহিনী থাকবে। কেউ যদি লাল চোখ দেখিয়ে বাড়াবাড়ি করে, তাহলে আবার শীতলকুচি তে দেখেছেন কি হয়েছে। সেখানেও তাই হবে। জায়গায় জায়গায় শীতলকুচি হবে।” এই বক্তব্যের তীব্র সমালোচনা করে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে হাতজোড় করে অনুরোধ করবো আপনাদের মধ্যে যদি নুন্যতম বিবেকবোধ থাকে তাহলে আগামীকাল সাংবাদিক বৈঠক করে তাদের দল থেকে বহিষ্কার করে দেখান। আপনাদের কোনো ইন্ধন নেই প্রমাণ করতে হবে। আর যদি তা না করেন তাহলে আপনার রাজ্য সভাপতির কথায় কিন্তু মানুষ মেনে নেবে।”

এছাড়াও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় শীতলকুচি ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, “তৃণমূল ক্ষমতায় এলে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। এর পিছনে যত বড়ই মাখা থাকুক না কেন তাকে টেনে বার করা হবে। যদি আত্মরক্ষার জন্য মারা হতো তাহলে মৃতদের হাতে বা পায়ে গুলি লাগত বা আকাশে গুলি করা হতো। কিন্তু তাদের সবার বুকে গুলি লেগেছে। আর যাদের থেকে আত্মরক্ষার কথা বলছে কেন্দ্রীয় বাহিনী তাদের হাতে অস্ত্র তো দূরের কথা একটি লাঠিও ছিল না।”

Anirban Kundu

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026