Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

স্ত্রী সংযুক্তার সাথেই শেষ ক্যামেরার সামনে অভিনেতা, ‘ইস্মার্ট জোড়ি’র তরফ থেকে শ্রদ্ধা জানানো হল অভিষেক চ্যাটার্জীকে

Updated :  Saturday, March 26, 2022 3:59 PM

বুধবার রাত ১’টার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন অভিষেক চ্যাটার্জী। শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। পরে তাকে ধরাধরি করে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। ডাক্তার ও পরিবারের সদস্যদের হাজার অনুরোধেও হাসপাতালে ভর্তি হতে চাননি অভিনেতা। তবে শেষপর্যন্ত শেষ রক্ষা হল না।

টলিউড জগতের অত্যন্ত পরিচিত একজন অভিনেতা ছিলেন অভিষেক চ্যাটার্জী। তবে বর্তমানে বড়পর্দার তুলনায় বেশিরভাগ ছোটপর্দাতেই দাপট ছিল তার। বর্তমানে স্টার জলসার ‘খরকুটো’ ধারাবাহিকে গুনগুনের বাবা কৌশিক বাবুর চরিত্রে ও ‘মোহর’ ধারাবাহিকে শঙ্খের বাবার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। তবে সেই কাজ শেষ করা হলনা অভিনেতার। লাইট-ক্যামেরা-অ্যাকশনকে বিদায় জানালেন চিরজীবনের মতো।

তার প্রয়াণে গোটা টলিউড ইন্ডাস্ট্রি রীতিমতো শোকোস্তব্ধ। তার মৃত্যু সংবাদে রীতিমত অবাক করেছে তার সহকর্মীদের। এই গোটা বিষয়টি অবিশ্বাস্য লাগছে সকলের কাছে। তিনি হাসপাতালে ভর্তি হতে চাননি বলে বাড়িতেই শুরু হয়েছিল চিকিৎসা। তবে শেষপর্যন্ত শেষ রক্ষা হলো না। ২০২২’এ মাত্র ৫৭ বছর বয়সেই অভিনয় জীবনে তার পথ চলা থেমে গেল।

স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন রিয়্যালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’। এই শোয়ের সঞ্চালক টলিউডের সুপারস্টার জিৎ। আর এই শোতেই শেষ ক্যামেরার সামনে নিজের স্ত্রী সংযুক্তর সাথে এসে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জী। বুধবার এই রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের জন্যই গিয়ে পৌঁছেছিলেন ‘ইস্মার্ট জোড়ি’র সেটে। তবে সেদিন তিনি শ্যুটিং করতে পারেননি, শুটিং সেটেই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেরটা অজানা নয় কারোরই।

তবে যেটুকু শুটিং করতে পেরেছিলেন সেই শুটিংয়ের কিছু কিছু অংশ একটি ভিডিও আকারে শেয়ার করে স্টার জলসার তরফ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে প্রয়াত অভিনেতা অভিষেক চ্যাটার্জীকে। এই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা গিয়েছে, এপ্রিলে স্ত্রী সংযুক্তার সাথে দেখা হয়েছিল তার আর জুলাইতেই সাত পাক ঘুরে নিয়েছিলেন তারা। অন্যদিকে সংযুক্তা জানিয়েছেন, অভিনেতাকে দেখে তার মনে হয়েছিল এই মানুষটার সাথেই সারাটা জীবন কাটিয়ে দেওয়া যায়। স্টার জলসার অফিশিয়াল পেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। এই ভিডিওর কমেন্টবক্সে বহু নেটিজেন শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতাকে।