বিনোদন

বিউটিফুলকে ঘরে আনলেন অঙ্কুশ, নিজের সতীনকে মনের আনন্দে দু’হাত খুলে স্বাগত জানালেন ঐন্দ্রিলা!

একটা দীর্ঘ প্রতীক্ষার অবসাম। অবশেষে তাঁর আগমন ঘটেছে অভিনেতা অঙ্কুশ হাজরার বাড়িতে। কে এল অঙ্কুশের জীবনে? কী বা তার পরিচয়? অবশ্য সাসপেন্স না রেখে খোলসা করে জানালেন অঙ্কুশ হাজরা। এখানেই শেষ নয়। একই সঙ্গে তাঁর বিয়ে নিয়েও আপডেট দিলেন অঙ্কুশ। জানালেন কবে বিয়ে করার প্ল্যান রয়েছে তাঁর।

দিন দশেক আগেই, অঙ্কুশের একটি পোস্ট বিপুল পরিমাণে ভাইরাল হয়েছিল নেট দুনিয়াতে। সেই পোস্টে অঙ্কুশ লিখেছিলেন, “অবশেষে বহুদিন পর ও আমাদের পরিবারের অংশ হতে চলেছে। স্বপ্ন সত্যি হচ্ছে।” এর পর থেকেই শুরু হয় নানা জল্পনা। অঙ্কুশের ওই ‘ও’টিকে অনেকে অভিনেতার দীর্ঘদিনের প্রেমিকাকে মনে করে নিয়েছিলেন। তবে তখন তিনি পুরোপুরি খোলসা করে বলেননি। অনেকে ভেবে নিয়েছিল তিনি অবশেষে বিয়ে করছেন। এই নিয়ে উত্তেজনা বেড়েছিল ভক্তমহলে। চলছিল নানা জল্পনা। অনেকে তো আবার এই জুটিকে আগাম শুভেচ্ছাও জানিয়েছিলেন।

অঙ্কুশ মঙ্গলবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়ার পেজো সেই রহস্যের উন্মোচন করলেন। তাঁর নাম দিলেন বিউটিফুল। সেই বিউটিফুলের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করে তাঁকে বাড়িতে স্বাগত জানালেন অঙ্কুশ। ঐন্দ্রিলার সতীন কোনো মহিলা নয়, বরং সে হল অভিনেতার নতুন গাড়ি। তবে যে সে গাড়ি নয়, বি এম ডব্লু গ্রেড। দীর্ঘদিন ধরে এই বিলাসবহুল গাড়িটি কেনবার স্বপ্ন ছিল অঙ্কুশ-ঐন্দ্রিলা একসাথে। অভিনেত্রী জানিয়েছেন, ‘অঙ্কুশ গাড়িটি কিনলেও, কিন্তু গাড়ির রং এবং মডেল তাঁর পছন্দের’। এই গাড়ি কিনতে মোটা টাকা খরচ হয়েছে অঙ্কুশের। 

অভিনেতার বিউটিফুল দেখতে বেশ খাসা। গ্লেশিয়ার সিলভার রঙা এই গাড়ির বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা! নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে অঙ্কুশ লিখেছেন, ‘অবশেষে সে এসে গেল! বাড়িতে স্বাগত সুন্দরী। আর সেই সমস্ত শুভাকাঙ্খী যারা শুভেচ্ছা জানিয়েছিলেন তাঁদের জানিয়ে রাখি আমাদের বিয়েটাও শীঘ্রই হবে… অনেক ভালোবাসা সকলকে’। অভিনেতার এই কোটি টাকা মূল্যের সুন্দরীকে ঘরে আনতে সপরিবারে হাজির হয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। অভিনেতার বাবা-মা, ঐন্দ্রিলার মা ছাড়াও ছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলার বেস্ট ফ্রেন্ড বিক্রম।

  এই সতীনকে মনের আনন্দে স্বাগত জানিয়েছে উচ ঐন্দ্রিলাও। তিনি ফেসবুকের দেওয়ালে লেখেন, ‘আমার সতীন এইমাত্র এল আর আমি দু হাত খুলে তাকে স্বাগত জানাচ্ছি’। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। নতুন গাড়িতে চড়ে হাসিমুখে পোজ দিচ্ছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। এই দুজনের ছবি পোস্ট হতেই সেলেব থেকে অনুরাগী সকলেই ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

কোটি টাকার সোনা, দামি Rolex আর বিশাল শেয়ার! ঠিক কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক জানলে চমকে যাবেন

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…

April 11, 2026

KKR-এ বড় সিদ্ধান্ত আসছে? অধিনায়ক রাহানেকে ঘিরে বাড়ছে প্রশ্ন

কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…

April 11, 2026

ভোটের মুখে ফের ইডির ঝটকা! পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, SSC কেলেঙ্কারিতে তোলপাড় রাজ্য

ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…

April 11, 2026

Gold Price Today 11 April 2026: যুদ্ধবিরতির ধোঁয়াশায় কাঁপছে বাজার! বৈশাখের আগে কি সোনায় সুখবর?

আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…

April 11, 2026

‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা মাস্টারস্ট্রোক! ক্ষমতায় এলেই মাসে ৩ হাজার ভাতা, বড় প্রতিশ্রুতি বিজেপির

আসন্ন ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দিল ভারতীয় জনতা…

April 11, 2026

অফিস যাতায়াতে সেরা কম্বো! কেন তরুণ প্রজন্মের প্রথম পছন্দ Honda SP160

Honda-র জনপ্রিয় কমিউটার বাইক SP160 এখন তরুণ প্রজন্মের পছন্দের শীর্ষে। বাজারে Honda-র দীর্ঘদিনের সুনাম এবং…

April 11, 2026