বিনোদন

Dev-Prosenjit: শুটিং চলাকালীন ছবি ফেসবুকে দেবেন না, হাত জোর করে অনুরোধ দেব-প্রসেনজিৎ

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব। এবার এই দুই তারকাকে একই ছবিতে দেখা যাবে। দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত, পথিকৃৎ বসু পরিচালিত ‘কাছের মানুষ’ ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাদের। ছবিতে অভিনয় করছেন ইশা সাহাও। আগামী বেশ কয়েকদিন কলকাতার বিভিন্ন রাস্তায় দেখা মিলবে তাদের নিজেই জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

‘ককপিট’ ছবিতে প্রসেনজিৎ ও দেবকে দেখা গেলেও তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। সেই ছবিতে তাদের দেখে মন ভরেনি দর্শকদের। বলাই বাহুল্য দর্শকদের জন্য আবারো পর্দায় একসাথে ফিরছেন এই দুই তারকা। গতবছর মহালয়ায় এই ছবির পোস্টার প্রকাশ্যে এসেছিল। জানা গেছে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শুটিং। এখন শুটিংয়ের খাতিরে কলকাতার বিভিন্ন রাস্তায় দেখা মিলছে প্রসেনজিৎ ও দেবের।

ছবির পোস্টারে দেখা গিয়েছিল রেললাইনের উপর দেব ও প্রসেনজিৎ একে অপরের মুখোমুখি বসে আছেন। তাদের দিকে ধেয়ে আসছে একটি ট্রেন। তবে সেখান থেকে সরে যাওয়ার জন্য উদ্যোগী নন কেউই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মুখ দেখে মনে হচ্ছিল কোন কারণে তিনি ভীষণ ভাবে ভেঙে পরেছেন। আর অন্যদিকে কোন এক প্রশ্নের উত্তর খুঁজছিলেন দেব। তবে পোস্টার দেখে সবটা বোঝা সম্ভব নয়। তাই অপেক্ষা করতে হবে আরও বেশ খানিকটা সময়।

গতকাল অর্থাৎ বৃহস্পতিবার উত্তর কলকাতার একাধিক জায়গায় শুটিং করতে দেখা গিয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব ও ইশা সাহাকে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমের পাতায়। তবে সম্প্রতি প্রসেনজিৎ একটি ভার্চুয়াল বার্তার মাধ্যমে সকলের কাছে অনুরোধ জানিয়েছেন আগামী বেশ কয়েকদিন কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করতে দেখা যাবে তাদের। যারা তাদের ছবি তুলবেন তারা যেন সেই ছবি শেয়ার না করেন তাতে তাদের ছবির দৃশ্যায়নের গুরুত্ব হারিয়ে যাবে। অতএব, আরো কিছুটা ধৈর্য ধরার কথা জানিয়ে অভিনেতা বলেছেন ছবি মুক্তির পর এই ছবিগুলো শেয়ার করার কথা। সহযোগিতার আশায় আগাম ধন্যবাদও জানিয়ে দিয়েছেন তিনি।

Rahit Roy

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026