সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে এবার শোকপ্রকাশ করলেন নানা পাটেকর। সুশান্তের মৃত্যুর খবর তাঁকে খুব কষ্ট দিয়েছে। তিনি সুশান্তের অভিনয় ও কাজের অনেক প্রশংসা করেছেন। তিনি বলেন, “সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা ছিল। ওঁর অভিনয়ের মধ্যেই তা ফুটে উঠত। ওঁকে হারিয়ে মনে হচ্ছে যেন নিজের ছেলেকে হারিয়েছি। ওঁ যে আর নেই বিশ্বাস হচ্ছে না। সুশান্ত আরও ৩০ বছর কাজ করতে পারত।”
রবিবার বিহারের ভোজপুরে সিআরপিএফ-র ৪৭ নম্বর ব্যাটেলিয়নের ক্যাম্পে যান তিনি। সেখানে আধা সেনাদের মনোবল বৃদ্ধির জন্য অনেক কথা বলেন। জওয়ানদের প্রশ্নের উত্তর ও দেন। এমনকি বলেন যে যাঁদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা, ইচ্ছা ও দেশপ্রেম থাকে, তাঁরাই সেনা হতে পারে। আবার বলিউডের স্বজনপোষণের সম্পর্কেও তিনি মন্তব্য করেছেন। তিনি এই স্বজনপোষণ সম্পর্কে বলেন যে বহিরাগত হলেই যে বলিউডে জায়গা পাওয়া যায় না, একথা ঠিক নয়।
তিনি বলেন, তাঁর চেহারা ও কথা বলার ধরণ আলাদা। তাও তিনি বলিউডে টিকে গেছেন। মাঝেমধ্যেই তিনি রাগেন, বিরক্ত হন কিন্তু তবুও বলিউড তাঁকে গ্রহণ করেছে। তিনি কোনো অনুষ্ঠান বা পার্টিতে যান না। মুখের উপর বারণ করে দেন। বলিউডে দলবাজি আছে, কিন্তু নিজের প্রতিভা থাকলে সাফল্য আসবেই। আর নিজের জায়গা তৈরী করে নেওয়া যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…