নিউজ

মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, আরও ১২ মাস বিনামূল্যে রেশন পাবেন রাজ্যবাসী

দেশের বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ঘোষণা করলেন আগামী বছরের জুন মাস পর্যন্ত গোটা রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন পরিষেবা প্রদান করবেন। যার অর্থ হল পশ্চিমবঙ্গবাসী আরও একবছর বিনামূল্যে রেশন পাবেন।

এই বিষয়ে মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্র থেকে নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। আমি আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা এখন ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ কিন্তু কেন্দ্র অর্ধেককে রেশন দেয় আবার অর্ধেককে দেয় না৷ আমি চাই যে দেশের সব মানুষকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷”

অন্যদিকে বর্তমান করোনা আবহে সংক্রমণ আটকানোর জন্য রাজ্যবাসীকে সমস্ত নিয়ম মেনে চলতে বলেন তিনি। এই প্রসঙ্গে বলেন, “সব জায়গায় লকডাউন মেনে চলা হচ্ছে কি না সেই বিষয়ে পুলিশকে নজরদারি বাড়াতে হবে৷ এছাড়া সামাজিক দূরত্ব মেনে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত প্রাতঃভ্রমণ করা যাবে ৷ ৫০ জন মানুষ কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে মাস্ক ও গ্লাভস পরে জমায়েত করতে পারে।”

তবে শুধু করোনা পরিস্থিতিই নয় কিছুদিন আগেই প্রবল ঘূর্ণিঝড় ‘আমফান’ এ বিপর্যস্ত সুন্দরবন এলাকা নিয়েও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরির সাথে সাথে নীতি আয়োগে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026