বিনোদন

সুশান্তের বিরুদ্ধে নতুন চাল মহেশ ভাটের, জানুন কী?

বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির কূটনীতি নিয়ে উত্তাল গোটা দেশ। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নামিদামি পরিচালক-প্রযোজকদের ভীত নড়ে গিয়েছে। বিশেষত করণ জোহর, সালমান খান, মহেশ ভাট, একতা কাপুরদের দিকে আঙ্গুল উঠছে সুশান্ত আত্মহত্যা ইস্যুতে। এই মর্মে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুলিশি মামলায়। তার উপর কঙ্গনা রানাওয়াতের নেপোটিজম আন্দোলন দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই আগুনে ঘি ঢেলেছে একথা বলা চলে।

সদ্যই ডিসনি প্লাস হটস্টার ওটিটি প্ল্যাটফর্মটিতে আগামী ২৪ শে জুলাই সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ অনলাইনে মুক্তি পেতে চলেছে। যদিও দর্শকদের আর্জি ছিল এই সিনেমা প্রেক্ষাগৃহে রিলিজ করতে হবে, কিন্তু করোনা আবহে তার সম্ভবপর না হওয়ায় বাধ্য হয়ে অনলাইনেই ছবি মুক্তির দিকে ঝুঁকলেন নির্মাতারা।

এদিকে প্রায় একইসঙ্গে নিজের একটি ছবির ঘোষণা করে ফেললেন পরিচালক মহেশ ভাট। তার বহু প্রতীক্ষিত ছবি ‘সড়ক ২’ নির্মাণের কাজ সম্পূর্ণ হয়ে গেলেও লকডাউনের কারণে তা মুক্তি পায়নি। তাই আর দেরি করতে চাইছেন না মহেশ, অনলাইনেই এই ছবি মুক্তির কথা চিন্তা ভাবনা করেছেন তিনি। এটিও ডিসনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে যার প্রাথমিক কথাবার্তা মোটামুটি নির্মাতারা সেরে নিয়েছেন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে। ফলে সুশান্তের ছবি মুক্তির পরপরই হয়তো এই সিনেমাটিও চলে আসছে অনলাইনে। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, পূজা ভাট, আদিত্য রায় কাপুর এবং আলিয়া ভাটকে।

বর্তমান পরিস্থিতি অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলের শিকার আলিয়া ও মহেশ ভাট। সুশান্তের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য করে নেটিজেনদের রোষের শিকার হন আলিয়া, অন্যদিকে সুশান্ত আত্মহত্যা মামলায় সরাসরি মহেশ ভাট যুক্ত রয়েছে কিনা সেই বিষয়ে রাগে ফুঁসছে গোটা দেশ। এখন দেখার বিষয় একটাই, অনলাইনে বাজিমাত করবে কোন সিনেমা সুশান্তের ‘দিল বেচারা’ নাকি মহেশের ‘সড়ক ২’, অপেক্ষায় রইল দর্শকেরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026