কৌশিক পোল্ল্যে: লকডাউনে চরম দুর্দিনে রয়েছেন ভারতের দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী অধিকাংশ মানুষেরা। প্রতিদিনের টাকাটুকুই যাদের অন্নের একমাত্র রসদ তারাই মূলত যুদ্ধ করছেন এক কঠিন পরিস্থিতির সঙ্গে। এছাড়াও সমাজের কিছু প্রান্তিক মানুষ রয়েছেন যাদের তথাকথিত সমাজ স্বীকৃতি দেননি। তারা পতিতা, কোনো এক এক নিষিদ্ধ গলির নিশিকর্মী তারা।
স্বাভাবিক পরিস্থিতিতে সেখানে চলত বাবুদের আনাগোনা, কিন্তু এখন সবটাই শ্লথ হয়ে গিয়েছে লকডাউনের জেরে। সকলেই গৃহবন্দি, কাজেই নিষিদ্ধ পাড়ার গলিতে নেই বাবুদের ভিড়। রোজগারের জন্য এটিই তো তাদের মূল পন্থা, সেই জায়গাতেই পড়েছে কোপ। চরম অর্থকষ্টে ভুগছেন যৌনকর্মীরা।
কিছুদিন আগেই অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী সওয়াল তোলেন, যাদের কাছে বেঁচে থাকার জন্য খাবারটুকুই নেই, তারা প্রদীপ বা মোমবাতি জ্বালবে কি করে। তাদের জন্য সেক্সটাই তো ভরসা। যৌনকর্মীদের এই বেহাল অবস্থায় ভরসা দিলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। দুর্বার মহিলা সমন্বয় সমিতির সঙ্গে হাত মিলিয়ে সোনাগাছির যৌনকর্মীদের হাতে তুলে দিলেন খাবার ও অত্যাবশ্যকীয় সামগ্রী।
সোনাগাছি ভারতবর্ষের সবচেয়ে বড় রেডলাইট এলাকা। এখানে কমবেশি দশ হাজার মানুষ বাস করেন। যৌনকর্মীদের তালিকায় রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষসহ রূপান্তরকামীরাও। এদের কিছুজনের হাতে টাকা থাকলেও অধিকাংশই অর্থকষ্টে নিরুপায়।
এদের সাহায্যে এগিয়ে পরম জানান, সমাজ বদলালেও, বদলায়নি মানসিকতা ফলে অনাহারে দিন কাটাতে হচ্ছে যৌনকর্মীদের। তাদের সমস্যার কথা তুলে ধরে এ বিষয়ে দুর্বার থেকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয় এবং এরপরই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…