বিনোদন

লকডাউনে ছেলের সাথে নেচেই মুগ্ধ করলেন মাধুরী দীক্ষিত, ভাইরাল ভিডিও

কৌশিক পোল্ল্যে: লকডাউনে সময় যেন কাটতেই চাইছে না। এক একটা দিন, একটা বছরের মতো অনুভব হচ্ছে। তবু সকলেই নিরুপায় আমরা। এখনও টানা ১৮ টি দিন গৃহবন্দি থাকতে হবে সকলকে, এমনটাই নির্দেশ। ঘরে থাকতে থাকতে নাজেহাল সেলেবরাও, তাই সময় কাটাতে সোশ্যাল মিডিয়ার প্রকাশ্যে আসছে তাদের নানান ক্রিয়েটিভিটি।

গান গেয়ে, ঘরের কাজ করে কিংবা সবজি চাষ করে ভক্তদের ইমপ্রেস করা তো অনেক হল। এবার কিংবদন্তী নৃত্যের স্বাদ পেলেন নেটাগরিকরা। আবারো পায়ে ঘুঙুর বেঁধে নাচতে দেখা গেল বলিউডের ড্যান্সিং কুইন ও নাচের মল্লিকা মাধুরী দীক্ষিতকে। শেষবার তাকে ‘কলঙ্ক’ সিনেমাতেই নাচের দৃশ্যে দেখা গিয়েছে। এবার সোশ্যাল মিডিয়াতে নৃত্যরত মাধুরীর ভিডিও এল অনুরাগীদের সম্মুখে।

এখানেই চমকের শেষ নেই, মাধুরীর সঙ্গে তবলা সঙ্গতে রয়েছেন তারই ছেলে। নৃত্যের তালে তালে ঘুঙুর ও তবলার যুগলবন্দীতে এক অসাধারন পরিবেশের সৃষ্টি হয়েছে। কিছুক্ষন পরে মায়ের সঙ্গে নাচের পাঠ শিখলেন ছেলে। ভারতীয় ক্লাসিক্যালে এই অভিনেত্রী কত্থকে চরম দক্ষ, তারই প্রমান মিলল আরও একবার।

সমস্ত ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যালে পোস্ট করেন মাধুরী। তার নাচ দেখে রীতিমতো মুগ্ধ নেটিজেনরা। তিনি যেভাবে নিজের ছেলেকে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের পাঠ শেখাচ্ছেন তা সত্যিই প্রশংসনীয়। এই নিয়েই কাটছে দিন। তার কাজে রীতিমতো খুশি তার ভক্তরা এবং এরকম আরও ভিডিও আপলোড করারও অনুরোধ জানিয়েছেন। এখন আপনার সাজানো রইল সেই নাচের ভিডিয়োটি, চলুন দেখে নেওয়া যাক।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026