টলিউড

Yashmita: ‘ও মন রে’র পোস্টার প্রকাশ্যে, যশের উপর উপুড় হয়ে শুয়ে মধুমিতা!

ভালোবাসার টানে ফের কাছাকাছি পাখি -অরণ্য থুরি যশমিতা। না কোনো ধারাবাহিক বা সিনেমা নয় মিষ্টি প্রেমের মিউজিক ভিডিয়োর অ্যালবামে অভিনয় করবেন এই জুটি। দীর্ঘ পাঁচ বছর পর নিজেদের কেমিস্ট্রি নিয়ে হাজির হবে যশমিতা। আর এই জুটিকে একসাথে দেখার জন্য অপেক্ষা করেছেন এদের অনুগামীরা।

গত মাসেই অরণ্য-পাখির কামব্যাকের খবর সামনে এসেছিল। গত সোমবার থেকে এই জুটির আসন্ন প্রজেক্টের শ্যুটিং শুরু হয়েছিল। আর শ্যুটিং এর নানান ঝলক সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়। এই রবিবার বিকেলে ‘ও মন রে’র মিউজিক ভিডিয়োর ফার্স্ট লুক পোস্টার আউট হয়ে গিয়েছে। পোস্টারের প্রথম ঝলকে বাংলা মেগা ধারাবাহিকের এই হিট জুটি এবার একসঙ্গে দেখা যাবে বাংলাদেশের সেন্সেশনাল মিউজিক তারকা তানভীর ইভানের মিউজিক ভিডিয়োতে।

‘ও মন রে’র মোশন পোস্টার সামনে আসতেই ফের যশমিতার গাঢ় রসায়ন দেখা গেল। আর এই রসায়ন মন ছুঁয়ে নিয়েছে এই জুটির অনুরাগীদের। এই পোস্টারে দেখা গিয়েছে, যশের উপর উপুর হয়ে শুয়ে রয়েছেন মধুমিতা, আর অভিনেতার হাতে রয়েছে ভালোবাসার বই। সেই বইয়ের পাতাতেই নজর আটকে দুই লাভ বার্ডসের। এই মিউজিক ভিডিয়োতে দুজনের ভালোবাসার নানান দিক তুলে ধরা হবে। এসভিএফ মিউজিকের ব্যানারে তৈরি হচ্ছে এই মিউজিক ভিডিও। আর পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বে থাকছেন বাবা যাদব।

মধুমিতা এই নতুন পোস্টার নিজের ইন্সটাগ্রাম পেজে শেয়ার করে অনুরাগীদের উদ্দেশে লিখেছেন, ‘আমরা ফিরছি আবার একসাথে শুধু আপনাদের জন্য’, অন্যদিকে যশ জানান- ‘ভালোবাসা ফিরিয়ে আনছে আমাদের একসঙ্গে আরও একবার’। তবে এখনো এই ভিডিয়োর মুক্তির নিদিষ্ট দিন কবে মুক্তি পাবে তা জানা যায়নি তবে জানা গিয়েছে এই মাসে মুক্তি পাবে। ফের এই জুটির রোম্যান্স দেখার জন্য দিন গুনছে অনুগামীরা। এই পোস্টার শেয়ার করার সাথে সাথে ভাইরাল। হাজার হাজার অনুগামী ভালোবাসা জানিয়েছেন।

  

প্রসঙ্গত, ২০১৩-র এসভিএফ-এর প্রযোজনাতেই তৈরি হয়েছিল স্টার জলসার ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝে না সে বোঝে না’। আর এই ধারাবাহিকে যশ-মধুমিতাকে পাখি-অরণ্য জুটিকে দেখতে পেয়েছিল দর্শক। টানা পাঁচ বছর ধরে এই ধারাবাহিকের টিআরপি ছিল বেশ ভালো। এই ধারাবাহিক শেষ হওয়ার পর ২০১৬ সালে ‘গ্যাংস্টার’-দিয়ে রুপোলি পর্দাতে অভিষেক শুরু করেন যশ। এরপর বছর চারেক পর ‘লাভ আজ কাল পরশু’ ছবির সঙ্গে বড় পর্দায় ডেবিউ করেন মধুমিতা।

Pritisha Dey

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026