বিনোদন

বিমানবন্দরে বাজল ‘টাপা টিনি’, বিমানসেবিকাদের সঙ্গে নাচলেন অভিনেত্রী মনামী, রইল ভিডিও

খুব শীঘ্রই বড়পর্দায় মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’র। অনেকদিন আগে থেকেই ছবির প্রচার শুরু করে দিয়েছেন পরিচালক ও কলাকুশলীরা। একটু ভিন্নভাবেই প্রচার চালাচ্ছেন এই ছবির। দীর্ঘদিন ধরে এই ছবির অপেক্ষায় রয়েছেন দর্শকরাও। সম্প্রতি মনামী ঘোষ কলকাতা বিমানবন্দরে বিমানসেবিকাদের সঙ্গে নিয়েই প্রচার করলেন এই ছবির। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়েছেন নেটিজেনদের মাঝে।

ইতিমধ্যেই ছবির একাধিক গান মুক্তি পেয়েছে। নন্দন চত্বরে বড় করে মিউজিক লঞ্চের অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। মুক্তিপ্রাপ্ত গানগুলির মধ্যে ‘টাপা টিনি’ সবথেকে বেশি মন কেড়েছে দর্শকদের। নেটমাধ্যমে এই গান এখন ট্রেন্ডিং। সম্প্রতি কলকাতা বিমানবন্দরে হঠাৎই বেজে ওঠে ‘টাপা টিনি’র সুর। সেই গানের তালে নাচতে শুরু করেন একাধিক বিমানসেবিকারাও। পরে অবশ্য তাদের সঙ্গে যোগ দেন স্বয়ং মনামী ঘোষ। নাচের শেষে ঐ মুহূর্তে কলকাতা বিমানবন্দরে উপস্থিত সকল মানুষকে হলে গিয়ে ছবি দেখার অনুরোধ জানান অভিনেত্রী। এই পুরো ঘটনাটাই যে ছবির প্রচারের জন্য আয়োজন করা হয়েছিল, তা আর আলাদাভাবে বলে দেওয়ার প্রয়োজন নেই।

সম্প্রতি উইন্ডোজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই গোটা ভিডিওটি। এই ভিডিওটি শেয়ার হওয়া মাত্রই, তা দেখে ফেলেছেন অগুণতি মানুষজন। সকলেই ‘বেলাশুরু’ নিয়ে তাদের উচ্ছ্বাসের কথা প্রকাশ করেছেন কমেন্টবক্সেই। ‘বেলাশেষে’এর পাঁচবছর পর আসছে ‘বেলাশুরু’। এই ছবির কথা প্রকাশ পাওয়ার পর থেকেই দর্শকরা অপেক্ষায় দিনগোনা শুরু করে দিয়েছিলেন। অবশেষে আগামী ২০’শে মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে শিবপ্রসাদ ও নন্দিতা রায় পরিচালিত এই ছবিটি। তবে আক্ষেপের জায়গা একটাই, ছবির দুই মুখ্য চরিত্র সৌমিত্র চ্যাটার্জী ও স্বাতীলেখা সেনগুপ্ত পাড়ি দিয়েছেন না ফেরার দেশে। তাদের ছাড়াই তাদের অভিনীত ‘বেলাশুরু’ মুক্তি পেতে চলেছে।

Devparna Acharya

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026