Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa: বোল্ড পোশাক পরে এভাবে চেয়ারে বসলেন মোনালিসা, দেখে পাগল হয়ে গেলেন ভক্তরা

Updated :  Thursday, October 13, 2022 9:02 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে।

 

View this post on Instagram

 

A post shared by MONALISA (@aslimonalisa)

তবে আপাতত নিজের সাম্প্রতিক লুকের সূত্র ধরেই চর্চার আলোয় তিনি। খুব শীঘ্রই তার অভিনীত ‘রাত্রি কে যাত্রী ২’ আসতে চলেছে। আপাতত নিজের এই আসন্ন কাজের প্রচারেই ব্যস্ত অভিনেত্রী। সম্ভবত সেই জন্যই কোন এক প্রচার অনুষ্ঠানে এই বেশে হাজির হয়েছিলেন তিনি। এদিন চকলেট রঙের ববি প্রিন্টের, স্লিভলেস, ডিপনেক পোশাকে দেখা দিয়েছিলেন মোনালিসা। মানানসই দুল ও হালকা নেকলেসের পাশাপাশি ব্রেসলেট পরেছিলেন তিনি। হাইহিলে কখনো চেয়ারে বসে আবার কখনো দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছিলেন অভিনেত্রী। আপাতত তার সেই বোল্ড, রেট্রো লুক ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই সূত্রেই নিজের ভক্তদের পাশাপাশি নেটমহলের একাংশের মাঝেও পুনরায় চর্চিত ও প্রশংসিত অভিনেত্রী।