Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এমন পোশাকে অভিনেত্রী Urfi Javed, ছেঁড়া পোশাকে অভিনেত্রীকে দেখে মাথায় হাত নেটজনতার

Updated :  Friday, January 27, 2023 10:53 AM

বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছে। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই। সম্প্রতি আবারো পোশাকের সূত্র ধরেই চর্চায় উরফি।

পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি ফুলহাতা গেঞ্জি কেটে যা অবস্থা করেছেন, তা দেখে মাথায় হাত নেটজনতার একাংশের। তবে এই ঘটনা নতুন কিছু নয়, মিডিয়ার পাতায় বেশিরভাগ সময়ই অভিনেত্রী নিজের এমন অদ্ভুত সাজ পোশাকের জন্য চর্চায় থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। অভিনেত্রীর সেই লুকেরই ঝলক রইল।

এমন পোশাকে অভিনেত্রী Urfi Javed, ছেঁড়া পোশাকে অভিনেত্রীকে দেখে মাথায় হাত নেটজনতার

সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ছবিটি নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছিলেন তিনি। সেখানে অভিনেত্রীকে একেবারে হালকা নীল রঙের একটি ফুলস্লিভ গেঞ্জিতে দেখা গিয়েছে। গেঞ্জির সামনের অংশ ডিজাইনের নামে কেটেকুটে যা করেছিলেন, তা খুব একটা পছন্দ হয়নি বেশিরভাগেরই। এই পোশাকে তার শরীরের বেশিরভাগ অংশই ছিল দৃশ্যমান। স্মোকি আইজে, চুল বেঁধে, হালকা লিপস্টিক পরেছিলেন তিনি। সম্ভবত কোন একটি রেস্তরায়ে এই পোশাকে গিয়েছিলেন অভিনেত্রী। অন্তত ছবি দেখে সেকথা আন্দাজ করাই যাচ্ছে। বলাই বাহুল্য, অভিনেত্রীর এই সাম্প্রতিক সাজ মোটেই পছন্দ হয়নি নেটদুনিয়ার একাংশের। অবশ্য তাতে থোরাই কেয়ার উরফির। সেকথা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না।