Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Mithai: উচ্ছেবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পরেই তুফান মেলের জীবনে এল নতুন অতিথি!

Updated :  Wednesday, October 6, 2021 2:23 AM

এখন বাংলা টেলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ধারাবাহিকের নাম হল ‘মিঠাই’। টিআরপি-এর দিক থেকে গত ছয় মাস ধরে একেবারে শীর্ষ স্থানে রয়েছে এই ধারাবাহিক। অন্যান্য ধারাবাহিক কিছুতেই মিঠাইয়ের সাথে লড়াই করতে পারছেনা। প্রতি সপ্তাহেই প্রথম স্থানে নিজের জমি কামড়ে পড়ে আছে মিঠাই রাণী। ধারাবাহিকের প্রধান চরিত্র মিঠাই, যার সরলতা আর ভালোবাসা দর্শকদের মন জয় করে নিয়েছে। মিঠাই-এর চরিত্রে অভিনয় করছেন সৌমিতৃষা কুণ্ডু। আর সৌমিতৃষা নিজের অভিনয় দিয়ে সকলের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন।

মাঝে মিঠাই আর সিডের জীবনে অনেক ঝড় বয়ে গিয়েছে। তবে আর বিচ্ছেদ নয়, মিঠাইয়ের গোপালের ইচ্ছেতে রাধাষ্টমীর দিনই চার হাত এক হয়েছে তুফান মেল আর উচ্ছেবাবুর। চঞ্চলা মিঠাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে গোমড়া মুখো সিডের। আর এবার এই বিয়ে এক্কেবারে মন থেকে করেছে সিড। হাঁটু গেড়ে সকলের সামনে প্রপোজ ও করেছেন অভিনেত্রী। এখন এটাই দেখার এই বিয়ের পর দুজনের ভালোবাসা বাড়বে আর দুই বিপরীত মুখীর সংসার কেমন হয়? অবশ্য তা ধারাবাহিকেই জানা যাবে।

Mithai: উচ্ছেবাবুর সঙ্গে বিয়ে হওয়ার পরেই তুফান মেলের জীবনে এল নতুন অতিথি!

ধারাবাহিকের মতো সোশ্যাল মিডিয়াতেও মিঠাই ওরফে সৌমিতৃষার জনপ্রিয়তা তুখোড়। বিয়ের পর পরই সদ্য মিঠাইয়ের জীবনে এসেছে এক নতুন অতিথি। এবার অভিনেত্রীর জীবনে এল দামী জিনিস। এই মূল্যবান অতিথিটি কোনও মানুষ নন না পোষ্য নন। আসলে নিজের ইনকাম করা টাকায় নতুন আইফোন কিনেছেন ‘মিঠাই’ খ্যাত নায়িকা সৌমিতৃষা। সেই ফোনের আনবক্স করার ভিডিও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে অনুরাগীদের সাথে শেয়ার করেছেন অভিনেত্রী। ক্যাপশনে দেখে জানা গেছে, তার জীবনে আসা লাখ টাকার নতুন অতিথি ‘আইফোন ১৩ প্রো ম্যাক্স’।

এই ফোন আনবক্স করার শুভ কাজটি তিনি করেননি। তাঁর প্রিয় মানুষ অর্থাৎ অভিনেত্রীর বাবা করেছেন। সামনেই পুজো আর দুর্গা পুজোর আগে নতুন ফোন হাতে পেয়ে দারুণ আনন্দিত অভিনেত্রী। অনেকেই জানেন অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি রিল ভিডিও বানাতে খুব পছন্দ করেন। তাই মিঠাই রাণীর অনুরাগী অবশ্য কমেন্টে জানিয়েছেন, এই ফোন দিয়ে মিঠাইয়ের নতুন রিল ভিডিয়ো দেখার অপেক্ষায় রয়েছেন তারা। কেউ কেউ লেখেন, উচ্ছেবাবুর সঙ্গে বিয়ের পর মিঠাইয়ের জীবনে এসেছে লাখ টাকার অতিথি। অনেকে অভিনেত্রীকে শুভেচ্ছা জানালেন।