অফবিট

লকডাউনে কাজ হারিয়ে স্কুটি হাঁকিয়ে নবদম্পতি বিক্রি করছেন ১০টাকায় মাংসের ঝালমুড়ি!

চিকেন দিয়ে তো ফুচকা খেয়েছেন। অনেকে বাসি মাংস দিয়ে ঘরে মুড়ি মাখা খেয়েছেন কিন্তু কখনো ঝাল ঝাল মাংস দিয়ে ঝাল মুড়ি খেয়েছেন তাও আবার ১০ টাকাতে। হ্যাঁ অবাক লাগলেও সত্যি। এরকম অভিনব ঝালমুড়ি পাবেন নদীয়ার রানাঘাটে। না কোনো স্থায়ো দোকান নেই, স্কুটি চালিয়ে রানাঘাটের অলি গলি এই ঝালমুড়ি বিক্রি করেন এক নবদম্পতি।

নদিয়ার রানাঘাট আইশতলা গড়ের বাগান এলাকায় এক দম্পতি। নীহাররঞ্জন মজুমদার এবং তাঁর স্ত্রী রূপা মজুমদার।  বিয়ে হয়েছে কয়েক মাস। এই লকডাউনের মাঝে অনেকেই পেশা পরিবর্তন করেছে। এই সময় অনেকে নানান খাবারের ব্যবসা করে পেট চালাচ্ছেন। তেমনই নদিয়ার রানাঘাটের নবদম্পতির স্কুটি চালিয়ে ঝালমুড়ি বিক্রি করেন।

না কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম নয় স্বামী স্ত্রী সমস্ত সরঞ্জাম বেঁধে স্কুটি নিয়ে বেরিয়ে পড়েন রানাঘাটের অলি গলি। করোনার জন্য কাজ ছিলনা দুজনের। সেই বেরোজগার পরিস্থিতি সামাল দিতে আর সংসার সামলাতে মোটর গ্যারেজে কাজ করার সময় ধার করে কেনা স্কুটি এবং রূপা দেবীর রান্নার প্রতি ভালোবাসাকে কাজে লাগিয়ে নব উদ্যোগ নেন তাঁরা।

প্রথমে অল্প করে বানিয়ে দু-একদিন বিকেলে ওই দম্পতি ঘুরতে যান নানান পার্ক আর খেলার মাঠে,পাড়ার মোড়ে। অল্প অল্প বিক্রি হতে শুরু হয় এরপর এর ব্যপ্তি গিয়ে গোটা রানাঘাট শহরে। এখন তো অর্ডার করে মানুষ এই মুড়ির অর্ডার ও দেয়। আগে বিকেল পাঁচ টা নাগাদ বেরোতেন এই দম্পতি কিন্তু এখন মানুষের চাহিদা দুপুর তিনটে নাগাদ বেরিয়ে পড়েন। এখন স্কুটির আওয়াজ শুনে কুচো থেকে বড়ো সকলের পছন্দের মুড়ি।

এই মুড়ির এক বিশেষত্ব আছে। মুরগির মাংস ছোট ছোট করে কেটে কিমা করে সেটি রুপা দেবীর শাশুড়ি রান্না করেন। এরপর রুপা নিজের হাতে বিভিন্ন নিজস্ব মশলা দিয়ে তৈরি করেন। এরপর রাস্তায় রাস্তায় সকলের হাতে মাত্র ১০ টাকায় সুস্বাদু মাংসের ঝাল মুড়ি বানিয়ে দেন। আর তা দিয়ে বৌমা রূপা মুড়ি মশলা তৈরি করে, যা কিনা খুবই সুস্বাদু৷ বিভিন্ন জায়গাতেই ভাইরাল হতে শুরু করেছে রূপা ও নিহারের স্কুটি চিকেন ঝাল মুড়ি। রানাঘাট ছেড়ে এখন নানান এলাকাতে এই সুস্বাদু মুড়ির চাহিদা বেড়ে গিয়েছে।

Pritisha Dey

Published by
Pritisha Dey

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026