নিউজ

নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করার কি শুরু হল লাদাখে?

লাদাখ : জম্মু কাশ্মীরকে দ্বিখন্ডিত করা ও আর্টিকেল ৩৭০ এর বিলোপের জেরে লাদেখের রাস্তায় প্রতিবাদ করলো প্রায় শতাধিক মানুষ। প্রসঙ্গত এদিনই অর্থাৎ ৩১ অক্টোবরই ছিল জম্মু-কাশ্মীর এবং লাদেখের পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করার দিন। লাদাখে হওয়া এই বিক্ষোভের তৃতীয় দিন ছিল এটা। বিক্ষোভকারীরা কালো পতাকা হাতে নিয়ে রাস্তায় নেমেছিল এবং ৩১ শে অক্টোবর দিনটিকে তারা চিহ্নিত করেছে ‘কালো দিন’ হিসেবে। কার্গিল এবং দ্রাস শহরের সমস্ত বাজার বন্ধ ছিল এদিন।

গত আগস্টে যখন জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা রদ করা হয় তখনই জম্মু-কাশ্মীরের মানুষের মধ্যে ৩৭০ ধারা নিয়ে দুরকম প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। লাদাখের সবচেয়ে বড় শহর লেহ এর মানুষ সহজেই এই ৩৭০ রদ মেনে নিয়েছিল, কারণ লেহ শহরে বেশিরভাগই বৌদ্ধ ধর্মাম্বলম্বী মানুষ বাস করে, তারা ১৯৪৯ সাল থেকেই লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে দাবি করে আসছিল। কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ কার্গিল কখনোই জম্মু-কাশ্মীর থেকে আলাদা হওয়ার ইচ্ছা পোষণ করেনি।

এই বিক্ষোভকারীদের মধ্যে প্রধান হলো কার্গিল যৌথ অ্যাকশন কমিটি যা বেশ কয়েকটি সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন নিয়ে গঠিত হয়েছে। তারা ইতিমধ্যেই জম্মু-কাশ্মীর ও কেন্দ্রের প্রতিনিধি দলের সাথে কথা বলে তাদের একগুচ্ছ দাবি পেশ করেছে। এই দাবি গুলির মধ্যে স্থানীয়দের চাকরি দেওয়া ও জমি রক্ষা করা, কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম ‘লেহ ও কার্গিল’ করা এবং স্বায়ত্তশাসিত পার্বত্য কাউন্সিলকে আইনগত অধিকার দেওয়া অন্তর্ভুক্ত।

কার্গিলের যৌথ অ্যাকশন কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আসগর আলী কারাবালাই বলছেন, “আমাদের জানানো হয়েছিল যে ৩১ অক্টোবরের মধ্যে সমস্ত ইস্যু সমাধান করা হবে। তবে কিছুই হয়নি। এখন বলছে যে এটি দুই বছর বা তারও বেশি সময় লাগতে পারে।” তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা যে লড়ে যাবেন একথা তারা পরিষ্কারই জানিয়ে দিয়েছেন এদিন।

Anirban Kundu

Recent Posts

এপ্রিলেই সোনার দামে চমক! এখন কিনবেন, না অপেক্ষা করবেন? জানুন কী বলছে বাজার

এপ্রিল মাসে সোনার দাম কোন দিকে যাবে তা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক পতনের…

March 25, 2026

শেষ মুহূর্তে টিকিট বাতিল? এক টাকাও ফেরত নয়! রেলের নতুন নিয়মে যাত্রীদের বড় ধাক্কা

শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেল? এবার কিন্তু পুরো টাকাই উড়ে যেতে পারে! ভারতীয় রেল টিকিট বাতিলের…

March 25, 2026

ব্যাংক বন্ধের ঝড় আসছে! টানা ৫ দিন ছুটি—কবে কবে বন্ধ, এখনই জেনে নিন

মার্চের শেষ সপ্তাহে টানা কয়েকদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে। রাম নবমী, সপ্তাহান্ত ও মহাবীর জয়ন্তী…

March 25, 2026

একেবারে নতুন নিয়ম! ৩৫ দিন আগে গ্যাস বুকিং বন্ধ—হঠাৎ শেষ হলে কী করবেন? না জানলে পড়বেন বড় সমস্যায়

হঠাৎই বড় ধাক্কা গৃহস্থালির রান্নার গ্যাস ব্যবহারকারীদের জন্য! এখন থেকে চাইলেই আর গ্যাস বুক করতে…

March 25, 2026

Bank Holiday: টানা ছুটিতে ব্যাংক বন্ধ! ৫ দিনে ৪ দিন পরিষেবা বন্ধ, আগে দেখুন পুরো তারিখ

এই সপ্তাহে ব্যাংকে যাওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আগে থেকেই সাবধান হয়ে যান। কারণ মার্চ মাসের…

March 25, 2026

PaleyFest LA 2026 Announces Star-Studded Lineup

PaleyFest LA 2026 is set to light up Hollywood once again, running from April 4–12…

March 24, 2026