Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফের একবার বিধ্বংসী আগুনে পুড়লো রাজধানী দিল্লি

Updated :  Tuesday, December 10, 2019 12:54 PM

একটার পর একটা ঘটনা ঘটেই চলেছে দিল্লির রাজধানী শহর দিলে কয়েকদিন আগেই উত্তর দিল্লি সবজি বাজারে লেদারের কারখানায় ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়েছে, সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছে। দিল্লিতে ফের আগুনে ভস্মীভূত হল কিরারি ফার্নিচার মার্কেট। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী এবং তারা চেষ্টা করে আগুন নেভাতে তবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কিন্তু কেন এই বিধ্বংসী আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। বায়ু দূষণ নিয়ে একদিকে দিল্লি বাসিরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। অন্যদিকে একের পর এক আগুন লাগার ঘটনা তাদেরকে আতঙ্কিত করে তুলেছে। যদিও মঙ্গলবার এর আগুন লাগায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। (আসছে বিস্তারিত…)