বিনোদন

‘শহীদরা অমর হয়ে থাকবেন’, নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানালেন অক্ষয় কুমার

কৌশিক পোল্ল্যে: কয়েক দশক পর আবারো শুরু হলো ভারত-চীন সংঘর্ষ। আর ঠান্ডা লড়াই নয়, এবার প্রকাশ্যে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে আক্রমণ করল চীন। পাল্টা জবাব দিচ্ছে ভারতীয় সেনারাও। ইতিমধ্যেই কুড়ি জন ভারতীয় জওয়ান শহীদ হওয়ার কথা খবর প্রকাশিত হয়েছে। এই দুঃসংবাদ পেয়ে শোকস্তব্ধ গোটা দেশ। ফিল্মসিটি মুম্বাইতেও এই মর্মে সরব হয়েছেন বহু সিনেতারকা। ট্যুইটার ও ইনস্টাগ্রামে‌ পোস্ট মারফৎ সকলেই মৃত জওয়ানদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

ভারতীয় জওয়ানদের মৃত্যুতে শোক প্রকাশ করলেন দেশের আর এক রিয়েল হিরো অক্ষয় কুমার। দেশের সেনাবাহিনী যেমন বর্ডারে দাঁড়িয়ে ক্রমাগত দেশের রক্ষার্থে লড়ে চলেছে ঠিক তেমনই দেশের অন্দরে ঢাল হয়ে বিভিন্ন কঠিন পরিস্থিতির সঙ্গে ক্রমাগত লড়ে চলেছেন এবং দুস্থ ও অসহায়দের সাহায্য করে চলেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার। ট্যুইটে অক্ষয় লিখলেন, “ওই সাহসী যোদ্ধাদের জন্য শোকস্তব্ধ। দেশের নিরাপত্তা রক্ষায় তাদের অবদানের ঋণ কখনোই পরিশোধ করা যাবে না। ওদের পরিবারকে গভীর সমবেদনা জানাই”।

ইদানিং সময়টা একেবারেই ভালো কাটছে না স্টুডিও পাড়ায়। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর সকলকে নাড়িয়ে দিয়েছে। নিস্তব্ধ ফিল্মসিটিতে নেপোটিজম নিয়ে গর্জে উঠছেন নেটিজেনরা। স্বজনপোষণ ইস্যুতেই তির্যক মন্তব্য ছুড়ে দিচ্ছেন ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতা, প্রযোজক ও পরিচালকদের দিকে। সেই তালিকায় করন জোহর, সলমান খান, মহেশ ভাট প্রমুখ এদের নামই সবচেয়ে বেশি সামনে আসছে। তাদের কুশপুত্তলিকা পুড়িয়ে তাদের বিরুদ্ধে মামলার আর্জি জানিয়েছে পাটনাবাসীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026