বিনোদন

মনে একরাশ দুঃখ নিয়ে মায়ের জন্য কবিতা লিখেছিলেন সুশান্ত

কৌশিক পোল্ল্যে: মাকে দেওয়া কথা রাখতে পারেননি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে কথা আগেই প্রকাশিত হয়েছে। তবে মৃত্যুর আগে মাকেই সবচেয়ে বেশি মনে পড়েছিল তার। এই বিষয়ে সাক্ষী হিসেবে আজও বর্তমান ইনস্টাগ্রামে করা অভিনেতার শেষ পোস্টটি, যেটি তার মাকে উদ্দেশ্য করেই লেখা। চোখে জল, উদাসী মন, তার মায়ের সাদাকালো একটি ছবির সঙ্গে নিজের একটি ছবি কোলাজ করে মা কে উদ্দেশ্য করে অভিনেতা নিজের মনের কথা প্রকাশ করেছিলেন। অতীত এবং কঠিন বর্তমানের সঙ্গে দোটানায় পড়েছিলেন সুশান্ত। চোখের জল বাষ্প হয়ে উবে যাওয়ার উল্লেখ ছিল সেই কবিতায়। চরম কঠিন পরিস্থিতিতে হয়তো এমনটাই ঘটে।

তবে মৃত মাকে কতখানি ভালোবাসতেন অভিনেতা তার প্রমান মিলল আবারো। সুশান্তের ঘরে তল্লাশি চালিয়ে পাওয়া গেল এক নোটবুক যেখানে নিজের মাকে উদ্দেশ্য করে তিনি লিখেছিলেন এক সুন্দর কবিতা, যার ছবি বর্তমানে নেট দুনিয়ায় ভাইরাল। কবিতার আবেগঘন লাইনগুলি কি ছিল? চলুন জেনে নেয়া যাক।

২৭শে আগস্ট, ২০১৬ সালে সুশান্ত লিখছেন, “ যত দিন তুমি ছিলে আমিও ছিলাম, এখন শুধুই তোমার স্মৃতি নিয়ে আমি জীবিত রয়েছি। একটি ছায়ার মতো কিংবা বাক্যবাণ। সময় এখানে বহমান নয়। এটি সুন্দর, এটি চিরন্তন। তোমার মনে আছে? তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি চিরকাল আমার সঙ্গে থাকবে। আমিও প্রতিজ্ঞা করেছিলাম আমি সর্বদা হাসিখুশি থাকব সে যাই হয়ে যাক না কেন। এখন মনে হচ্ছে আমরা দুজনেই ভুল ছিলাম মা।”

সম্ভবত এই সময় থেকেই অভিনেতার মনে অবসাদের কালো ছায়া বাসা বাঁধতে শুরু করেছিল যা তিনি প্রকাশ করতে পারেননি, তাই সবটাই মাকে উৎসর্গ করে লিখে রেখেছিলেন খাতায়। কলমবন্দী সেই লেখনি আজ উন্মুক্ত গোটা পৃথিবীর কাছে, কিন্তু চলে গিয়েছে সেই প্রাণবন্ত সদাহাস্য বছর চৌত্রিশের ছেলেটি। যার ক্ষুরধার অভিনয়ের দৌড় হয়তো আরও খানিকটা প্রশস্ত ছিল যা অকালেই থেমে গেল, বরং বলা ভালো থামিয়ে দেওয়া হল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026