অবশেষে রায় দিল কলকাতা হাইকোর্ট, দুর্গা পুজো কমিটিগুলিকে রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। তা দিয়ে কোনরকমের বিনোদন করা চলবে না বলে জানানো হয়েছে।কিছু দিন ধরেই পুজোর অনুদান দেওয়া নিয়ে হাঙ্গামা হচ্ছিল, এরপরেই অনুদান দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে মামলা করা হয়।
আর আজ তার শুনানিতে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান রাজ্য সরকার যে অনুদান দিয়েছে তা কেবলমাত্র পুলিশ ও জনগণের সমন্বয় ও মাস্ক-স্যানিটাইজার কেনার কাজে খরচ করতে হবে। কোনও পুজো কমিটি অনুদানের টাকা বিনোদনের জন্য খরচ করতে পারবে না। এমনকি এই টাকা খরচের সব হিসেব রাজ্য সরকারকে হলফ নামা আকারেও জমা দিতে হবে।
অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে বেড়েছে করোনা আতঙ্ক। বলা ভালো গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৮ লাখ ৬১ হাজার ৯৫ জনের। আর এর মধ্যে পুজো তাই রাজ্যের হার ফেরাতেই হবে। তার জন্য এখন থেকেই সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান হয়েছে।
এছাড়াও এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানান অনুদানের এই টাকা ২৫% পুলিশ ও জনগণের সমন্বয়ের জন্য ব্যবহার করলেও বাকি ৭৫% টাকা খরচ করতে হবে সরকারের কথা অনুযায়ী। বলা ভালো মাস্ক ও স্যানিটাইজার কিনতে হবেই।
Paris Hilton is set to star in Amazon MGM Studios’ upcoming Christmas comedy Clashing Through…
Brazilian influencer Karla Thaynnara tragically died in a motorcycle accident on March 3 at the…
David and Victoria Beckham publicly marked their eldest son Brooklyn’s 27th birthday, despite the ongoing…
Courtney Love has reignited speculation about a possible Hole reunion after teasing a tour with…
South Korean artist WOODZ (Cho Seung-youn) is stepping into a new chapter of his career…
The 10th season of Love Is Blind has wrapped, and as always, fans were eager…