Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বিয়ের পর রণবীরের আচরণ বদলে দিয়েছে আলিয়া, ব্যাপক আফসোস নীতু কাপুরের

Updated :  Wednesday, June 22, 2022 10:47 AM

বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা। এই বলিউড জগতের এক বড় নাম হল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। এই জুটির প্রেমের কাহিনী সর্বজনবিদিত। এমনকি গত মাসের ১৪ তারিখে বলিউডের বিখ্যাত অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাটের সাথে বিবাহ সম্পন্ন করেছেন। বেশ ধুমধাম করে বিয়ে হয় রণবীর আলিয়ার।

বিয়ের পর থেকেই মোটামুটি সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে আলিয়া ভাট এবং রণবীর কাপুর। ছোটখাটো বিভিন্ন পোস্ট চোখের পলকে সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়ে যাচ্ছে। এর মধ্যে সম্প্রতি আলিয়াকে নিয়ে এমন একটি খবর পাওয়া গেছে যা শুনে অবাক হয়ে গিয়েছেন অভিনেত্রীর সমস্ত ফ্যানেরা। আর সেই কারণের জন্য এখন সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। বিয়ের পর রণবীর কাপুরের ওপর এক বড় প্রভাব পড়েছে যা সোশ্যাল মিডিয়ার সামনে ফাঁস হয়ে গেছে।

বিয়ের পর রণবীরের আচরণ বদলে দিয়েছে আলিয়া, ব্যাপক আফসোস নীতু কাপুরের

দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পর রণবীর কাপুর এবং আলিয়া ভাট জুটি বিয়ে করার সিদ্ধান্ত নেন। হইচই করে বিয়ে হলেও সম্প্রতি এমন কিছু খবর সামনে আসছে যা শুনে অবাক হবেন আপনি। সোশ্যাল মিডিয়াতে এখন ট্রেন্ডিং টপিক রণবীর-আলিয়ার সাংসারিক জীবন। জানা গিয়েছে, বিয়ে করে কাপুর পরিবারের পুত্রবধূ হওয়ার পর থেকে রণবীরকে অনেক পরিবর্তন করে দিয়েছে আলিয়া। বলা যেতে পারে বিয়ের পর পুরোপুরি বদলে গেছে রণবীর। আর নিতু কাপুর মিডিয়ার সামনেই বলতে বাধ্য হয়েছেন যে আলিয়াকে পুত্রবধূ করে তিনি আফসোস করছেন।

আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন যে বিয়ের কিছুদিনের মধ্যেই কি করে রণবীরকে বদলে দিল আলিয়া। ব্যাপারটা একটু অন্যরকম। সম্প্রতি আলিয়া ভাটের শাশুড়ি নীতু কাপুর আলিয়া সম্পর্কে অনেক কিছু বলেছেন। নীতু কাপুর বলেন, আলিয়া ভাট আমার ছেলে রণবীরকে পুরোপুরি বদলে দিয়েছে। রণবীর আগের চেয়ে এখন অনেক বেশি খুশি। এর পরে, নীতু কাপুর মজা করে আলিয়াকে বলেছিলেন যে তিনি আলিয়াকে তার পুত্রবধূ বানানোর জন্য আফসোস করছেন। কারণ যখন বিয়ে করা হয়নি, তখন তারা দুজনেই আরামে একসাথে বসে অনেক কথা বলতেন কিন্তু বিয়ের পরে সবকিছু বদলে গেছে। আলী এখন কথা বলার সময় খুঁজে পায় না। যার কারণে নীতু কাপুর বিয়ের পর আলিয়া ভাটের সঙ্গে সঠিকভাবে কথা বলতে পারেনি।