নিউজ

বিপদের দিনে বন্ধু ট্রাম্প, ভারতকে ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা

করোনা মোকাবিলায় এবার ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। করোনা মোকাবিলায় এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে চলেছে আমেরিকা। শনিবার এই খবর টুইট করে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি লেখেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। আমরা ভারতকে ভেন্টিলেটর দেব। করোনার ভ্যাকসিন তৈরিতেও ভারত ও আমেরিকা একসাথে কাজ করবে। করোনাকে আমরা দুই দেশ একসাথে হারাবো।” প্রসঙ্গত, এর আগে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্য করেছিল ভারত, এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

এরপর হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি কিছুদিন আগেই ভারত থেকে ঘুরে এলাম। আমরা ভারতের সাথে যৌথভাবে কাজ করছি। আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু। আমরা করোনার বিরুদ্ধে একসাথে লড়তে প্রস্তুত। আমেরিকাতেও অনেক ভারতীয়রা থাকেন। সবাই বড় মাপের গবেষক এবং বিজ্ঞানী, তারা সকলেই এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ করছেন।”

এর আগে করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের নাম সামনে আসার পর ভারত এই ড্রাগ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলে ভারতকে রীতিমতো হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে ভারত রপ্তানিতে সায় দিলে আবার ধন্যবাদও জানান। কয়েকদিন আগেই চীনের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সংশ্লিষ্ট মহলের মতে, চীনের সাথে আমেরিকার শত্রুতা যত বাড়ছে ভারতের সাথে বন্ধুত্ব ততই বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বিপদের দিনে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে সেই বন্ধুত্ব আরও দৃঢ় করার চেষ্টা করলেন ট্রাম্প।

Anirban Kundu

Recent Posts

কালবৈশাখীর দাপট শুরু! ঝড়-বৃষ্টি আজ থেকেই, একাধিক জেলায় হলুদ সতর্কতা

গরমের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে…

April 16, 2026

কালো মেঘে ঢেকেছে আকাশ! কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়াও

হঠাৎই বদলে গেল কলকাতার আবহাওয়া। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ, শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিও।…

April 16, 2026

আইপিএলে বড় ধাক্কা CSK-তে! চোটে ছিটকে গেলেন খলিল, নতুন চমক মুম্বই শিবিরে

আইপিএলে টানা দু’টি ম্যাচ জিতে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছিল চেন্নাই সুপার কিংস (CSK)। কিন্তু হঠাৎই বড়…

April 16, 2026

গ্যাস ছাড়াই আগুনে রান্না! ইন্ডাকশনকে টক্কর দিতে আসছে নতুন প্লাজ়মা স্টোভ

গ্যাস সিলিন্ডারের ঝামেলা, দাম বাড়া আর বুকিংয়ের অপেক্ষা—সব মিলিয়ে রান্নাঘরে বিকল্প খুঁজছেন অনেকেই। এই পরিস্থিতিতে…

April 16, 2026

২ লক্ষ পর্যন্ত ছাড়! এপ্রিলে Maruti Suzuki-র গাড়িতে ধামাকাদার অফার

আপনিও কি নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য বড় খবর। দেশের বৃহত্তম গাড়ি…

April 16, 2026

পেমেন্ট ফেল হলেও চিন্তা নেই! IRCTC-র নতুন ফিচারে ফের টিকিট বুকিংয়ের সুযোগ

আপনিও কি ট্রেনের টিকিট কাটার জন্য IRCTC অ্যাপ ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল বড়…

April 16, 2026