Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সংসদ অধিবেশনের যোগ দেওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা অমিত শাহের, জানাল AIIMS

Updated :  Sunday, September 13, 2020 3:11 PM

নয়াদিল্লি : ফের পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। রবিবার দিল্লি এইমসের তরফে জানানো হয়েছে সাংসদের অধিবেশনের আগে তার আরো একবার স্বাস্থ্য পরীক্ষা করানো দরকার। প্রসঙ্গত, অগস্ট মাসের ২ তারিখ অমিত শাহের করোনা পরীক্ষার পর তাকে  চিকিৎসা করানোর জন্য গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

এমনকি করোনা সেরে যাওয়ার পরেও তাকে আগস্ট মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সংসদের অধিবেশন শুরুর আগে তাই পুরো স্বাস্থ্য পরীক্ষায় দুদিনের জন্য তাঁকে এখন আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই প্রসঙ্গে অমিত শাহ টুইট করে জানিয়েছেন, “করোনার উপসর্গ দেখা দেওয়ার পর আমি করোনা টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে। তা সত্ত্বেও চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভরতি হচ্ছি। গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আইসোলেশনে রেখে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন”।