রাজ্য

এইবার বাংলা সফরে এসে উদ্বাস্তু পরিবারের বাড়িতে মধ্যাহ্নভোজন করবেন শাহ, থাকছে বহু কর্মসূচি

১৮ ই ফেব্রুয়ারি আবার বাংলা সফরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। এইদিন কাকদ্বীপ থেকে কলকাতা জোনের গেরুয়া শিবিরের পরিবর্তন যাত্রার উদ্বোধন করবেন তিনি। এছাড়াও রয়েছে বহু কর্মসূচি। জানা গিয়েছে যে, এই বারের বাংলা সফরে উদ্বাস্তু পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বলা বাহুল্য, এর আগের বার বাংলা সফরে এসে কৃষক-দলিত-আদিবাসী থেকে শুরু করে মতুয়া পরিবারের সাথে মধ্যাহ্নভোজন করেছিলেন অমিত শাহ।

আগের লোকসভা ভোটের আগেই মধ্যাহ্নভোজের কর্মসূচি শুরু করে বাংলা রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করে দিয়েছিলেন অমিত শাহ। এরপরের থেকেই তিনি বা গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) যখনই বাংলায় এসেছেন প্রায় প্রতিবারই মধ্যাহ্নভোজ কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবারও তাঁর অন্যথা হবে না। দলীয় সূত্রের খবর, ১৮ তারিখ রাজ্য এসে সাগরে কপিলমুনির আশ্রমে পুজো দিয়ে নামখানার মাঠে জনসভা করবেন অমিত শাহ। কাকদ্বীপে সুব্রত বিশ্বাসের বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন তিনি। সুব্রতবাবু শরণার্থী। বাংলাদেশ থেকে এসে কাকদ্বীপে বসবাস করছেন। সোমবার তার বাড়িতে গিয়ে পরিবারের সাথে কথা বলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। সুব্রতবাবু আবাস যোজনার ঘর পেয়েছেন। আগেই ঠিক করা হয়েছিল আবাস যোজনার ঘর পেয়েছেন এরকম কারও বাড়িতে মধ্যাহ্নভোজ সারবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গিয়েছে, নামখানার ইন্দিরা ময়দানে জনসভা করে পরিবর্তন যাত্রার সূচনা করবেন শাহ। কালীমন্দিরের কাছ থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তা রথে চেপে রোড-শো করবেন তিনি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেখানে রোড শো করবেন সোমবার সেই স্থান পরিদর্শন করবেন কৈলাস বিজয়বর্গীয়। সভা স্থল কিভাবে সাজানো হবে, মঞ্চ কিভাবে হবে তার প্রস্তুতি নিয়ে দলীয় নেতাদের সাথে কথা বলবেন তিনি। এরপর লট নম্বর ৮ এর হেলিপ্যাডেও যান। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার নামার কথা। তবে বাংলা বিজেপির অন্যতম সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কার বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজ করবেন তা এখনও ঠিক করা হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026