রাজ্য

সুজনবাবুকে ফোন করেছিলাম, চাইলে চাকরি দেওয়া হবে মৃতের পরিবারকেঃ বক্তব্য মমতার

নবান্ন অভিযানে আহত DYFI কর্মী মইদুল ইসলামের মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কথা বলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে তিনি বলেন, মৃত্যুর কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট আসার পরে।

এইদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,”মৃত্যু সব সময় দুঃখের হয়। আমি সকালে সুজন চক্রবর্তীকে ফোন করেছিলাম। আমি বলেছি, কিভাবে মারা গিয়েছে সেটা পোস্ট মর্টেম হওয়ার পরে বোঝা যাবে। ওরা পুলিশে কোনও অভিযোগ করেনি। বাড়ির লোককেও জানানো হয়নি ২ দিন আগে। আমি সুজন চক্রবর্তীকে বলেছি, পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের একজন সদস্যকে চাকরি দিতে রাজি আছি। আর্থিক সাহায্য করতেও রাজি আছি।”

আগের ১১ ই ফেব্রুয়ারি বাম যুবাদের নবান্ন অভিযানে পুলিশকে লাঠিতে আহত জন মইদুল। এর পর তাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সোমবার মৃত্যু হয় তার। বাম নেতৃত্বের দাবি, পুলিশেরর লাঠির আঘাতে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে যুবকের। সোমবার তথা আজই কলকাতার পুলিশ মর্গে দেহের ময়না তদন্ত হবে। মইদুলের মৃত্যুর প্রতিবাদ রাজ্য জুড়ে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছে লাল শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, আসন্ন বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের আগে একের পর আক রাজনৈতিক তোপ দিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে এই বিষয়ে একটুও চিন্তা প্রকাশ করতে দেখা যায়নি বিরোধী দলকে। অন্যদিকে তাদের মুখে শোনা যাচ্ছে তীব্র কটাক্ষের সূর। কখনও তারা কটাক্ষ করছেন শাসক শিবিরের প্রতি প্রকল্পকে, কখনও বা দলনেত্রীকে। এক কথাও এই সবের মাঝে অনেকটাই উত্তপ্ত বাংলার রাজনৈতিক মহল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026