রাজ্য

জিতেন্দ্র তিওয়ারি নামে পড়লো পোস্টার, লেখা হলো এরকম বিধায়ক আর চাইনা

এবারে আবার জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) বিরুদ্ধে পোস্টার পড়লো দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। যদিও এখানে বিধায়কের নাম উল্লেখ করা হয়নি তবুও ঘটনার জেরে উত্তেজনা ছড়িয়েছে। এখনো পর্যন্ত এ বিষয়ে বিধায়কের কোন প্রতিক্রিয়া মেলেনি।

সোমবার সকালে দুর্গাপুর লাউদোহা বাসিন্দা তিলাবনি সংলগ্ন বাস স্ট্যান্ড এবং সরপির একটি হোটেল সহ বিভিন্ন জায়গায় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে পোস্টার পরে। সেখানে লেখা ছিল, “বালি চোর, কয়লা চোর এমএলএ আর নেই দরকার। ” বিষয়টিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। যদিও এই ঘটনার নেপথ্যে কে বা কারা রয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য মেলেনি। অনেক তৃণমূল নেতা বলছেন এই ঘটনা বিজেপির কারসাজি। আবার গেরুয়া শিবিরের দাবি এর নেপথ্যে শাসকদলের অন্তর্কলহ রয়েছে।

চলতি মাসের শুরুর দিকে জিতেন্দ্র তিওয়ারি বিরুদ্ধে পোস্টার পড়া শুরু হয়েছিল পাণ্ডবেশ্বর এর বিভিন্ন এলাকাতে। তা নিয়ে পরবর্তীতে তুমুল বিতর্ক আরম্ভ হয়। সোমবার এই ঘটনার আবার পুনরাবৃত্তি হলো। গত নভেম্বরে তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করে দল ছাড়ার কথা বলেছিলেন জিতেন্দ্র তিওয়ারি। পরবর্তীতে তৃণমূল এই আবারও ফেরত যান জিতেন্দ্র। তার ঘর ওয়াপসি নিয়ে তার প্রতি দলের তার বিশ্বাস ফেরেনি বলেই এবার দাবি করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026