রাজ্য

ডিম ভাত পাওয়া যাবে মাত্র ৫ টাকায়, মা প্রকল্পের সূচনায় বললেন মুখ্যমন্ত্রী

বাজেটে একপ্রস্থ ঘোষণা করা হয়েছিল। এবারে এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রকল্পে গরিবদের মাত্র ৫ টাকায় ভাত ডাল, ডিম এবং সবজির তরকারি দেওয়া হবে। কলকাতার আপাতত ১৪৪টি ওয়ার্ডের ১৬ টি বোরো এলাকাতে মুখ্যমন্ত্রীর এই প্রকল্প চালু করা হয়েছে পরীক্ষামুলকভাবে। যদিও সারা রাজ্যে পরে এই প্রকল্প চালু করা হবে।

নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ” সাধারণ মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে সরকার। বহু গরিব মানুষ বাইরে কাজ করেন। তাদের ঘরে খাওয়ার সুযোগ হয় না। তাই তাদের জন্য মায়ের নামে প্রকল্প চালু করা হয়েছে। আপাতত পরীক্ষামূলক ভাবে চলবে এই প্রক্রিয়া। এবারে স্বনির্ভর গোষ্ঠী এই প্রকল্প পরিচালনা করবে। এর ফলে বাংলার ব্যবসাক্ষেত্রে একটা পরিকাঠামো গড়ে উঠবে।

মাত্র ৫ টাকায় আপনাদের দেওয়া হবে ভাত, ডাল, সবজির একটি তরকারী এবং ডিম। দুপুরবেলা ১ টা থেকে ৩ টে পর্যন্ত এই প্রকল্প চালানো হবে। প্রথমে কিছু সমস্যা হতে পারে। সম্ভাবনা আছে খাবার ফুরিয়ে যাবার। কিন্তু ধীরে ধীরে প্রয়োজন বুঝে চাহিদা দেখে বন্দোবস্ত করা হবে। বাজেট ঘোষণার মাত্র ৭ থেকে ৮ দিনের মধ্যেই চালু করা হবে প্রকল্প। এই প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ করা হয়েছে সর্বমোট ১০০ কোটি টাকা।

পাশাপাশি ভার্চুয়ালি বালুরঘাট, আলিপুরদুয়ার এবং হাওড়া এলাকার মা প্রকল্প খতিয়ে দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোটা ব্যবস্থাপনা দেখে মুখ্যমন্ত্রী মজার ছলে বললেন, “আমি কিন্তু একদিন খেতে যাবো। এটা আমি বাংলার মা বোনেদের উৎসর্গ করলাম আমি।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026