বেতন কাঠামোর উন্নতি সাধনের জন্য একাধিক দাবিতে একের পর এক আন্দোলন। বাংলার পার্শ্বশিক্ষকদের দাবিপূরণ করার জন্য এইবার সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিল গেরুয়া শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ‘সদর্থক হস্তক্ষেপে’-এর আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)।
বিধানসভা ভোটের আগে পার্শ্বশিক্ষকদের আন্দোলনে বিড়ম্বনায় বাংলা সরকার। ১ মাস ধরে অবস্থান বিক্ষোভের পর সল্টলেকে বিকাশভবনে সামনে ধর্নায় বসেছিলেন তারা। ১০ দিন ধরে চলছে এই অনশন। শনিবার পার্শ্বশিক্ষকদের অনশন মঞ্চ -এ যান গেরুয়া শিবিরের নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। স্পষ্টতই বলেন,’এদের দাবি ন্যায় সঙ্গৎ। পার্শ্বশিক্ষকদের সঙ্গেও বঞ্চনা করা হচ্ছে। এতদিন ধরে অনশন করছেন, এঁদের কথা শোনা হচ্ছে না। এটা তো বাংলার রাজনীতি নয়’। আন্দোলনকারীদের আশ্বাস দেন, ‘আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়ে, তাহলে এইসব দাবিগুলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে’। এরপরই বিষয়টি নিয়ে সক্রিয় হল গেরুয়াশিবির।
প্রসঙ্গত উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন বাজেটে পার্শ্বশিক্ষকদের বেতন, অবসরকালীন ভাতার বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগের দিন বিকেলে পার্শ্বশিক্ষকদের সেই সব সরকারি সুবিধার কথা জানাতে ধর্মতলায় সমাবেশে গিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee)। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। উলটে সামনে পেয়ে শিক্ষমন্ত্রীকে ঘিরে ধরে একদল শিক্ষক বিক্ষোভ শুরু করেন বলে অভিযোগ। ঘটনার জেরে উত্তজনে ছড়িয়ে পড়ে রানি রাসমনি অ্যাভিনিউ-তে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…