রাজ্য

“তৃণমূলের নামে গালিগালাজ করছে বিজেপির আইটি সেল”, বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

একুশে নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ভোট প্রচারের উদ্দেশ্যে পূর্ণ উদ্যমে কাজে নেমে পড়েছেন। ভোট প্রচার করতে গিয়ে বা নির্বাচনী রননীতি গুছিয়ে নিতে গিয়ে বারংবার তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব চরমে উঠছে। তবে এবার বিজেপি আইটি সেলের বিরুদ্ধে সরব হলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার সরাসরি নবান্ন থেকে বিজেপির বিরুদ্ধে শিক্ষাব্রতীদের ফোন করে কুকথা বলার অভিযোগ তুলেছেন। তিনি সেই সাথে পরামর্শ দিয়েছেন যে ভবিষ্যতে এরকম ঘটনা ঘটলো তিনি পুলিশের দ্বারস্থ হবেন।

আসলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মা কিচেনের ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সেখানে তিনি বিজেপি আইটি সেলের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনে বলেছেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কয়েকজন অধ্যাপককে একটি প্রাইভেট নম্বর থেকে ফোন করা হচ্ছে। তৃণমূলের নাম করে কিছুক্ষণ কথা বলার পর তাদের গালিগালাজ করা হচ্ছে ফোনে।” এ প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার ধারণা যে এই কাজ করছে বিজেপি আইটি সেল। এই ঘটনা তদন্ত করতে বলেছি আমি পুলিশকে। বেআইনি কিছু পাওয়া গেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।”

মুখ্যমন্ত্রী এ বিষয়ে আরো বলেছেন যে, “তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপি আইটি সেলের নতুন চাল এটি। উনি যেভাবে তারা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছে তাতে এটা স্পষ্ট যে ওরা ঘাসফুল শিবিরকে ঘেন্না করে।” প্রসঙ্গত উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিজেপির আইটি সেল এর বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। তিনি বারংবার প্রচার করতে গিয়ে বলেন বিজেপি আইটি সেল ফেক ভিডিও বানিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবারেও অজ্ঞাত পরিচয় ফোনকলের দায় চাপিয়ে দিলেন তিনি বিজেপি আইটি সেলের ওপর। তিনি জানিয়েছেন যে এই ধরনের ফোন এলে ধরবেন না। আর যদি ভুল করে ধরে ফেলেন তাহলে কথা বলবেন না। কোন নাম্বার থেকে ফোন এসেছে বা বৃত্তান্ত পুলিশের কাছে দিয়ে দেবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026