বিনোদন

অস্ত্রোপচার করে ছেঁটে ফেলা হল, অমিতাভের শারীরিক অবস্থা কেমন? জানুন

সম্প্রতি অমিতাভ বচ্চন (Amitabh bachachan)-এর একটি টুইট ঘিরে নেটদুনিয়া উত্তাল হয়ে উঠেছে। অমিতাভের লেখা টুইটের বয়ান অনুযায়ী তাঁর শরীরে কিছু প্রয়োজনের থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। তা কেটে বাদ দিলে খানিকটা স্বস্তি মিলবে। অপরদিকে নিজের ব্লগেও অমিতাভ বলেছেন, তাঁর অস্ত্রোপচার হতে চলেছে।

বচ্চন পরিবারের ঘনিষ্ঠ সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী 28 শে ফেব্রুয়ারি অমিতাভ বচ্চনের চোখের ছানি অপারেশন হয়েছে। অপারেশনের পর সুস্থ রয়েছেন বিগ বি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বাড়িতেই বিশ্রামে রয়েছেন অমিতাভ।

প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অমিতাভ বচ্চন করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন নানাবতী হসপিটালে। নিজের ব্লগে সেই সময়ের একাকীত্বের কথা উল্লেখ করে অমিতাভ জানিয়েছিলেন, শীতাতপনিয়ন্ত্রিত ঘরে বসে প্রিয়জনের দেখা পাওয়ার জন্য অনন্ত অপেক্ষা করতে হয়েছে। একের পর এক অসুস্থতার মধ্যে দিয়ে গেলেও অমিতাভ নিজের কর্মজীবনে তার কোনো প্রভাব পড়তে দেননি। কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে চলেছে রিয়া চক্রবর্তী (Rhea chakraborty) এবং অমিতাভ বচ্চন অভিনীত ফিল্ম ‘চেহরে’। তার পাশাপাশি মুক্তি পাবে অমিতাভ বচ্চন অভিনীত ‘ঝুন্ড’ এবং ‘ব্রহ্মাস্ত্র’। অয়ন মুখোপাধ্যায় (Ayan mukherjee) পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’-এ অমিতাভ ছাড়াও অভিনয় করছেন আলিয়া ভাট (Alia bhatt) ও রণবীর কাপুর (Ranbir kapoor)।

Anirban Kundu

Recent Posts

KKR Captain Rahane: ‘আমাকে হিংসে করেন, খেলা বোঝেন না!’ — হারের পর বিস্ফোরক কেকেআর অধিনায়ক

কলকাতার ইডেন গার্ডেন্সে বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬৫ রানের বড়…

April 3, 2026

২০২৭-এ ছুটবে ভারতের নিজস্ব বুলেট ট্রেন B28! গতি, রুট ও ফিচার জানলে চমকে যাবেন

ভারতের পরিবহন ব্যবস্থায় যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায়। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগকে আরও এগিয়ে…

April 3, 2026

ফের বকেয়া DA দেওয়া শুরু করবে রাজ্য, এবার কারা পাবেন?

ভোটের আগে ফের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানোর উদ্যোগে নবান্ন। সরকারি সূত্রে খবর, এবার লক্ষ্য…

April 3, 2026

পেট্রোলের খরচে ব্রেক! এক চার্জে ৭০ কিমি— USB-সহ ঝড় তুলছে Zelio X Men Plus 2026

ভারতের বাজারে পেট্রোলের দাম যেভাবে বাড়ছে, তাতে মধ্যবিত্তের পকেটে চাপ পড়া স্বাভাবিক। এই পরিস্থিতিতে যাতায়াতের…

April 3, 2026

১৮ কোটির তারকার জন্য কড়া শর্ত KKR-এর! ফিটনেস টেস্ট পাস করলেই ফিরবেন পাথিরানা

১৮ কোটির তারকা, কিন্তু দলে ফিরতে গেলে মানতে হবে কঠোর শর্ত। কলকাতা নাইট রাইডার্স (KKR)-এর…

April 3, 2026

‘কণ্ঠরোধ’ অভিযোগে সরব রাঘব চাড্ডা! আপে বাড়ছে অন্দরের দ্বন্দ্ব?

ফের একবার শিরোনামে আম আদমি পার্টি। রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে রাঘব চাড্ডাকে সরানোকে কেন্দ্র…

April 3, 2026