সম্প্রতি বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে সরব উঠেছিল তার গোটা ভক্ত দুনিয়ায়। বিগ বি ঘোরতর অসুস্থ হয়ে পড়ায় চিন্তার কালো মেঘ নেমেছিল তার ভক্তদের উপর। জানা গেছিল মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি আছেন তিনি। অবশ্য গত তিনদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বিগ বি। প্রথমে বলা হয় যে রুটিন চেক আপের জন্য হাসপাতাল গেছিলেন তিনি। তবে লিভারের সমস্যা গুরুতর হওয়ায় গত মঙ্গলবার রাত দুটোর সময়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
হেপাটাইটিস বি হওয়ার পর থেকে অমিতাভের লিভারের ৭৫ শতাংশই আর কাজ করে না। ১৯৮৩ সালের ‘কুলি’ সিনেমায় ঘোরতর ভাবে আহত হওয়ার পর তার শরীরে রক্ত ট্রান্সফার করা হয় আর তার পর থেকেই দানা বাঁধে এই অসুখ। হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর সমস্যা এতটাই গুরুতর যে লিভার ট্রান্সপ্ল্যান্ট ও করা হতে পারে জানান হয়েছিলো।
কিন্তু এবারে বচ্চন স্যারের ভক্তদের জন্য রইলো সুখবর। শুক্রবার রাত ১০ টা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান বিগ বি। ওইদিন তার সাথে ছিলেন স্ত্রী জয়া বচ্চন এবং ছেলে অভিষেক বচ্চন। বিগ বি সুস্থতার খবরে চিন্তামুক্ত হলেন তার ভক্তগণ। তবে হাসপাতালে থাকাকালীনও অমিতাভ সোশ্যাল মিডিয়াতে সক্রিয় ছিলেন। তিনি দুটি ছবি পোস্ট করেন এবং স্ত্রী জয়া বচ্চনের ছবি দিয়ে করওয়া চৌথ এর শুভেচ্ছা জানান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…