বিনোদন

মানসিক অবসাদের সঙ্গে লড়াই করছেন বচ্চন পরিবারের সদস্য, ভাইরাল ভিডিও

অবসাদ কেন আসে? উত্তর চাইলে অনেক বড় উত্তর আসবে। তাই উত্তর না, আমরা রয়েছি সন্ধানে। এবারে ফের বলিউডে থাবা দিল ‘অবসাদ‘ খোদ অমিতাভ বচ্চনের ঘরে। নিজের মানসিক অবসাদের কথা স্বীকার করেছেন বচ্চন নাতনি নভ্যা।

উল্লেখ্য, শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে বেশ অন্তরঙ্গ বন্ধুত্বে ছিলেন নভ্যা নভেলি। এরপর বলি অভিনেতা জাভেদ জাফরির ছেলে মিজানের সঙ্গে ডেট করতে দেখা যায় নভ্যাকে। মার্কিন মুলুক থেকে পড়াশুনো শেষ করে বর্তমানে মায়ের সঙ্গেই থাকেন নভ্যা নভেলি। তবে অবসাদ কেন? এই প্রসঙ্গে শ্বেতার একটি সাক্ষাৎকার তুলে ধরা যাক – শ্বেতার কথায়, “আমি এমন একটা পরিবারের সদস্য যেখানে বেশির ভাগ মানুষই সিনেমার সঙ্গে যুক্ত। আমার ভাই বা ঐশ্বর্যাকে তো খুব কাছ থেকে দেখছি। ফলে এই প্রফেশনের খারাপগুলো ভাল করে জানি। কতটা মন খারাপ হতে পারে, সেটা নিজে দেখেছি। অভিষেকের জন্য কত রাত আমিই ঘুমতে পারিনি। ও যখন সিনেমার অফার পায়, লোকে ভাবে অমিতাভ বচ্চনের ছেলে বলে পাচ্ছে। কিন্তু তা তো নয়। ফলে এই ঘৃণাগুলো জমতে থাকে। আমি চাই না আমাদের পরিবারের আর কোনও সদস্য এই কাজ করুন। তাতে আমাকে হিংসুটে মনে হলেও কিছু করার নেই।”

সিনেমা জগতে এন্ট্রি না নেওয়ার আগেই কেন মানসিক অবসাদে ভুগছেন এই বলি কিড? উত্তর নভ্যা নিজেই জানেন। তবে, এবারে নিজের মানসিক অবসাদের কথা নিজেই জানালেন অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দা ৷ ৩০ মিনিটের মেন্টার হেলথ নিয়ে চলা এক অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ায় স্পষ্টই স্বীকার করলেন, বহুদিন ধরে তিনি অবসাদে ভুগছেন৷

মূলত, মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার করতে সম্প্রতি একটি সংস্থার উদ্বোধন করেন নভ্যা। বেশ কয়েকজন বন্ধুর সঙ্গে একযোগে ওই সংস্থার কাজ শুরু করেছেন নভ্যা। ‘আরা হেলথ’ নামে ওই সংস্থার একটি অনলাইন অনুষ্ঠানে অন্যদের সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে দেখা যায় নভ্যাকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026