বিনোদন

কঙ্গনার সরাসরি তোপের মুখে – রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল

বলিউডের বাঘিনী ছেড়ে কথা বলছেন না। বলিউডের একেবারে ঘাড়ের পাশে নিঃশ্বাস ছাড়ছেন কঙ্গনা। এবারে সরাসরি ট্যুইট করে জানালেন কারা নিয়মিত কোকেইন নেন এবং মাদক লেনদেনের সঙ্গে সরাসরি যুক্ত। রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন ও ভিকি কৌশল এর নাম উঠে এল কঙ্গনার ট্যুইটে। এর মধ্যে করণ জোহর হলেন নাটের গুরু, অনেক লোকের জীবন নষ্ট করেছেন, এমনটাই জোর গলায় বলেন কঙ্গনা।

এবারে প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে কঙ্গনা মন্তব্য করেন, করণ জোহর হলেন একজন মুভি মাফিয়া। এতজনের জীবন নষ্ট করেও করণ জোহরের মতো মানুষ এমনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। কেউ তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিচ্ছে না। এছাড়াও কঙ্গনা অভিযোগ করে প্রশ্ন রেখেছেন, ‘‌এমনই যদি পরিস্থিতি হয়, তাহলে আমাদের জন্য কী কোনও আশার আলো আছে?‌ সব মিটে গেলে ওঁদের গ্যাং তো আমার জন্য আসবে।’‌ এর আগেও কঙ্গনা প্রধানমন্ত্রীর দফতরকে ট্যাগ করে বলে, ‘‌স্বচ্ছ ভারত মিশনের আওতায় করন জোহারের মতো লোককে পরিষ্কার করা দরকার।”

উল্লেখ্য কঙ্গনা চলচ্চিত্র নির্মাতা এবং এই অভিনেতাদের ‘হায়েনাদের গ্যাং’ বলেও সম্বোধন করেছেন। এঁরা পরবর্তীতে যেকোনো সময় কঙ্গনার উপর চড়াও হতে পারেন বলে আশঙ্কার কথাও জানিয়েছেন কঙ্গনা। সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে কঙ্গনা জানিয়েছিলেন, বলিউডের ৯০ শতাংশ অভিনেতা ও অভিনেত্রীরা মাদকের নেশায় যুক্ত।

কঙ্গনা ইতিমধ্যে রণবীর সিং, রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন, অয়ন মুখার্জি ও ভিকি কৌশলকে রক্তের নমুনা পরীক্ষা করার জন্যে অনুরোধ করেছেন। “I request Ranveer Singh, Ranbir Kapoor, Ayan Mukerji, Vicky Kaushik to give their blood samples for drug test, there are rumours that they are cocaine addicts, I want them to bust these rumours, these young men can inspire millions if they present clean samples. @PMOIndia,”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026