বিনোদন

ডাক্তার বলেছিলেন, অমিতাভকে শেষবারের মত দেখে আসুন’, ICU-র বাইরে জয়া বচ্চন

অভিনেতা অমিতাভ বচ্চনের খ্যাতি দেশ-কালের সীমানা পেরিয়ে সর্বত্র। অমিতাভ-এর চিকিৎসকদের কাছে তিনি আজও ‘মির‍্যাকল’। অমিতাভের শরীরে বিভিন্ন সমস্যা থাকার পরেও তিনি একইরকম পরিশ্রমী রয়েছেন। এই ব্যাপারটি আজও তাঁর চিকিৎসকদের অবাক করে। কিছুদিন আগেই করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ‘বিগ বি’। বাড়ি ফিরেই অমিতাভ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন করোনা আক্রান্ত হয়ে একটি ঠান্ডা ঘরে নিজের একাকীত্বের সঙ্গে নিজের মনের লড়াইয়ের কথা।

এবার ‘বিগ বি’ নিজের ব্লগে লিখলেন, 1982 সালের অগষ্ট মাসের 2 তারিখের কথা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁর দ্বিতীয় অপারেশনের পর অনেকক্ষণ তাঁর জ্ঞান না ফেরায় চিকিৎসকদের ধারণা হয়েছিল অমিতাভ বোধ হয় আর বাঁচবেন না। অমিতাভকে ICU-তে রাখা হয়েছিল। সেই সময় চিকিৎসকরা জয়া বচ্চনকে বলেন, অমিতাভ-এর সাথে শেষবারের মতো দেখা করে আসতে। এই ঘটনায় জয়া অত্যন্ত ভেঙে পড়েন। কিন্তু অমিতাভের জন্য গঠিত মেডিক্যাল টিমের প্রধান ডঃ উদওয়াদিয়া অমিতাভের শরীরে কর্টিসোন ইঞ্জেকশন দিয়ে একটি শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেন। তিনি অমিতাভের শরীরে একের পর এক কর্টিসোন ইঞ্জেকশন প্রয়োগ করেন। এর ফলেই অমিতাভের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার মুহূর্তে প্রথম অমিতাভের পা একটু কেঁপে উঠতেই জয়া বলে ওঠেন, অমিতাভ বেঁচে আছেন।

1982 সালের 26 শে জুলাই পরিচালক মনমোহন দেশাই-এর ফিল্ম ‘কুলি’র শুটিং চলছিল বেঙ্গালুরু থেকে প্রায় 16 কিলোমিটার দূরে একটি স্থানে। অমিতাভ ও অভিনেতা পুনিত ঈসারের একটি ফাইট সিকোয়েন্স চলছিল। এইসময় ফাইট সিকোয়েন্স অনুযায়ী অমিতাভ একটি লাফ দিতে যান। কিন্তু টেকনিক্যাল ভুলের কারণে অমিতাভ পড়ে গিয়ে লিভারে মারাত্মক চোট পেয়েছিলেন। শুটিং বন্ধ করে অমিতাভকে হোটেলে ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু কোনো পেন কিলারেও ব্যথা না কমে অমিতাভের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে দ্রুত মুম্বই ফিরিয়ে নিয়ে এসে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ‘বিগ বি’র অপারেশন করা হয়। অপারেশনের পর তাঁর শরীরে রক্তের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই মুহূর্তে তাঁর শরীরে যে রক্ত দেওয়া হয়, তাতে ছিল হেপাটাইটিস বি-র জীবাণু। ফলে অমিতাভের শরীরে সংক্রমণ শুরু হয়ে যায়। তাঁর জীবন সঙ্কট দেখা দেয়। কিন্তু সেদিন ডঃ উদওয়াদিয়া-র সিদ্ধান্ত অমিতাভকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026